বিচার বিভাগীয় তদন্ত হবে পুলিশের বিরুদ্ধে? কোন মামলায় আবেদনে সাড়া কলকাতা হাইকোর্টের?

পুলিশ কি নিজের বিরুদ্ধেই তদন্ত করবে? বিচার বিভাগীয় তদন্ত হবে পুলিশ আধিকারিক ও কর্মীদের বিরুদ্ধে? সেই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। সেই সময় চার জনকে পুলিশ গ্রেফতার করে। সেই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা। সেই মামলায় আবেদনের পক্ষে মতামত দিয়েছেন বিচারপতি।

নবান্ন অভিযানের আগের রাতে হাওড়া স্টেশন থেকে চার জনকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনায় পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ সহ একগুচ্ছ আবেদন নিয়ে মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্টে
শুক্রবার এই মামলার শুনানি ছিল।

High court

২৭ আগস্ট নবান্ন অভিযানের আগের রাতে হাওড়া স্টেশন থেকে গোলাবাড়ি থানার পুলিশ চার ছাত্রনেতাকে আটক করে। পরের দিন সকালে হাইকোর্টে পরিবারের লোক তাদের খুঁজে পাওয়ার জন্য আবেদন করে। পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায়।

যদিও মামলায় পুলিশ জানিয়েছিল, গোলমাল ছড়াতে পারে এই আশঙ্কায় তাদের আগাম গ্রেফতার করা হয়। কিন্তু কোনও এফআইআর করেনি পুলিশ। ওই দিন বিকেলেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। সেই ঘটনাতেই ফের কলকাতা হাইকোর্টে মামলা। আজ শুক্রবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলার শুনানি হয়।

পুলিশ যা করেছে তা আইন বিরুদ্ধ। এই অবস্থায় অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ৷ ওই চার জনকে ক্ষতিপূরণ সহ এক গুচ্ছ পদক্ষেপের আবেদন করে। এদিন রায় দিতে গিয়ে আদালত সব আবেদন গ্রাহ্য বলে জানান।

গত ৩ সেপ্টেম্বর এই মামলার শুনানি ছিল৷ পুলিশের ভূমিকা নিয়ে সেদিনই প্রশ্ন উঠেছিল। খুনের চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগের কথা বলা হয়েছিল। এদিকে একদিনের মধ্যেই তাদের ছেড়ে দেওয়া হল৷ সেই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি ভরদ্বাজ। আর এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগের সত্যতার বিচার বিভাগীয় তদন্ত হবে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+