Calcutta High Court: অবসরের দিনেই বিচারপতি চিত্তরঞ্জন দাশ বললেন, আরএসএসের সদস্য ছিলাম, কিন্তু...
Calcutta High Court: বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে শাসকদল তৃণমূল। বিজেপি যোগ নিয়ে একের পর চাঞ্চল্যকর দাবি করেছে। আর এই বিতর্কের মধ্যেই আরএসএসের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন বিচারপতি চিত্তরঞ্জন দাশ।
আজ সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে অবসর নেন। এরপরেই আরএসএসের সঙ্গে ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আনেন। বলেন, একটা সময় তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদস্য ছিলেন। আর এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

জানা যাচ্ছে, ১৯৮৫ সালে কটকের মধুসূদন ল' কলেজ থেকে আইন নিয়ে স্নাতক হয়েছিলেন বিচারপতি চিত্তরঞ্জন দাশ। ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে নথিভুক্ত হয়েছিলেন। সেই থেকে আইনজীবী হিসেবে কর্ম জীবন শুরু।
পরে ২০০৯ সালের অক্টোবর ওড়িশা হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে কাজে যোগ দেন। ২০২২ সালের জুন মাসে সেখান থেকে বদলি হয়ে কলকাতা হাই কোর্টে বিচারপতি হিসেবে কাজে যোগ দিয়েছিলেন তিনি। হাই কোর্টের বিচারপতি তাঁর কর্মজীবনের শেষ দিন ছিল সোমবার।
বিদায়ী অনুষ্ঠান বক্তব্য রাখতে গিয়েই আজ নিজের আরএসএস ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আনেন।
বলেন, "আজ আমি নিজের ব্যক্তিসত্তার কথা বলতে চাই। আমি একটি প্রতিষ্ঠানের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। শৈশব থেকে যৌবন পর্যন্ত সেখানে ছিলাম আমি। সাহসী, ন্যায়পরায়ণ, অন্যদের সমান চোখে দেখা, সর্বোপরি দেশপ্রেম এবং যেখানেই কাজ করি না কেন, সেখানে নিজের সবটা উজাড় করে দেওয়ার বিষয়টি শিখেছিলাম। আমার অবশ্যই এখানে স্বীকার করে নেওয়া উচিত যে আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদস্য ছিলাম।"
তবে তিনি এও বলেছেন, "যে ৩৭ বছর আগে আরএসএসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন। পরবর্তীতে যখন বিচারব্যবস্থার অংশ হয়ে ওঠেন, তখন আরএসএস ছেড়ে দেন।" তিনি জানান, নিজের কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য কখনও সেই প্রতিষ্ঠানকে ব্যবহার করেননি। আর কাউকে আলাদা চোখে দেখেননি।
তাঁর কথায়, "আপনারা নিশ্চিতভাবে দেখেছেন যে কোনও ব্যক্তির হয়ে পক্ষপাতিত্ব করিনি। কোনও নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ বা নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করেননি।" সবকিছুর ঊর্ধ্বে তাঁর কাছে বিচারব্যবস্থা ছিল বলে জানান বিচারপতি দাশ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications