আলিয়ার পরে এবার যাদবপুর! কোন টিচারের কলার ধরতে হবে, তৃণমূল ছাত্র নেতার প্রশ্ন ঘিরে শোরগোল
আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) উপাচার্যকে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) নেতার হুমকির রেশ কাটতে না কাটতেই আরও এক হুমকির অভিযোগ। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। সেখানকার টিএমসিপি নেতা ফোনের অপর
আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) উপাচার্যকে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) নেতার হুমকির রেশ কাটতে না কাটতেই আরও এক হুমকির অভিযোগ। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। সেখানকার টিএমসিপি নেতা ফোনের অপর পারে কাউকে বলছেন, কোন টিচারের কলার ধরতে হবে বলুন। এই অডিও ভাইরাল হলেই টিএমসিপি নেতা জানিয়েছেন, ওই কণ্ঠস্বর তাঁরই। তবে কথা বলার সময়ের প্রেক্ষিত নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন তিনি।

টিএমসিপির নেতার ভাইরাল অডিও
যাদবপুরের টিএমসিপি নেতা সঞ্জীব প্রামাণিককে বলতে শোনা যাচ্ছে, যাদবপুরে তারা ছাগলের তৃতীয় সন্তান হয়ে রয়েছেন। কিন্তু কেন? তিনি আরও বলেছেন যাদবপুরের কোন টিচারের কলার ধরতে হবে সঞ্জীব প্রামাণিককে বল। সঞ্জীব প্রামাণিক অওকত রাখে। তিনি আরও বলেছেন, তাঁর হিস্ট্রি অনেকেই জানেন না। তাঁর অ্যাক্টিভিটি অনেকেই জানেন না। খুব কমই তাঁর সম্পর্কে জানে বলেও অডিওতে মন্তব্য করতে শোনা গিয়েছে।

অডিও-র সত্যতা স্বীকার
বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া এই ভাইরাল অডিও-র সত্যতা যাচাই করেনি। তবে টিএমসিপি নেতা সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে স্বীকার করেছেন ওই অডিও তাঁরই। তবে কোনও পরিস্থিতি বলেছেন, তা দেখতে হবে। কেননা অনেকে সময় অনেক পরিস্থিতির মোকাবিলা করতে হয়।

রূপক অর্থে ব্যবহারের দাবি
ওই ছাত্র নেতা আরও দাবি করেছেন, তিনি রূপ অর্থে ওই কথা ব্যবহার করেছেন। তবে যাদবপুরে বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে অডিও রাজনীতির অভিযোগ তুলে বলেছএন, বামেরা যাদবপুরে শেষ হয়ে গিয়েছে। সেই কারণে অডিও নিয়ে রাজনীতি করছে। তবে রূপক অর্থে একজন অধ্যাপকের কলার ধরার প্রসঙ্গ কীভাবে আসতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

যাদবপুরে হেনস্থার অভিযোগ
সঞ্জীব প্রামাণিক পাল্টা যাদবপুরে বামপন্থী ছাত্র সংগঠন এবং বামপন্থী শিক্ষকদের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের হেনস্থার অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করে বলেছেন, অনেক বাধার সম্মুখীন হতে হয় তাঁদের। ফেল করিয়ে দেওয়ার হুমকি যেমন আছে, ঠিক তেমনই ফেল করিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন ওই ছাত্র নেতা। তিনি আরও বলেন, তাঁর এক সিনিয়রকে বলা হয়েছে পিএইচডি আটকে দেওয়া হবে। কোন অধ্যাপক একথা বলেছেন, তাও তিনি জানেন বলেও দাবি করেছেন তিনি।

রাজ্যের শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য
যাদবপুরের শিক্ষক নেতা পার্থপ্রতীম বিশ্বাস বলেছেন, এই ভাষা থেকেই বোঝা যাচ্ছে রাজ্যে শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য কোথায় গিয়ে পৌঁছেছে। একটা সময় ছাত্ররা শিক্ষকদের পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। আর এখন শিক্ষকদের কলার ধরার কথা বলা হচ্ছে। যাদবপুরের সহ উপাচার্য জানিয়েছেন, তিনি অডিওটি শুনেছেন। এব্যাপারি পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত দিন কয়েক আগে আলিয়া বিশ্ববিদ্যুলয়ে উপাচার্যের ধরে ঢুকে তৃণমূল ছাত্র পরিষদ নেতা গিয়াসুদ্দিন মণ্ডল হুমকি দেন। এরপর উপাচার্যের পদ থেকে সরে যান মহম্মদ আলি।












Click it and Unblock the Notifications