Jadavpur University Student Death: ধৃত সৌরভকে রাতভর জেরা, নজর রাখছেন খোদ মুখ্যমন্ত্রী

Jadavpur University Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর প্রায় কয়েকদিন কেটে গিয়েছে! নিছক দুর্ঘটনা নাকি র‍্যাগিংয়ের কারনে মৃত্যু। সেই উত্তর খুঁজছে পুলিশ। যদিও ইতিমধ্যে এই ঘটনায় এক প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ। দফায় দফায় জেরা করার পর ওই প্রাক্তনীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সৌরভ চৌধুরী বলে জানা গিয়েছে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে খুনের মামলা রুজু করা হয়েছে। ৩০২ সহ একাধিক ধারায় মামলা রুজু। সূত্রে খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই হোস্টেলে তাঁর বেশ প্রভাব ছিল সৌরভের। গ্রেফতারের পর থেকে শুক্রবার দফায় দফায় তাঁকে জেরা করেছে পুলিশ।

ধৃত সৌরভকে রাতভর জেরা

একই সঙ্গে শুক্রবার আরও বেশ কয়েকজনকে পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এমনকি আজ শনিবারও বেশ কয়েকজন ছাত্রকে জেরা করবে পুলিশ।

তবে প্রাথমিক তদন্তে বেশ কিছু তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, হোস্টেলে স্বপ্নদ্বীপকে দুবার ইন্ট্রোডাক্টরি দিতে হয়েছে। কিন্তু কেন? সেই বিষয়ে ধৃত সৌরভকে জেরা করেছে পুলিশ। তাঁর নেতৃত্বেই ইন্ট্রোডাক্টরি স্বপ্নদ্বীপের দুবার নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

আর সেই সময় আরও বেশ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। তাদের ভূমিকাও পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনায় সক্রিয় রাজ্যপাল সিভি আনন্দ বোসও। পুরো ঘটনা ইতিমধ্যে জেনেছেন তিনি। ঘটনার পরেই ওই হোস্টেলে ছুটে যান রাজ্যপাল বোস। কথা বলেন স্বপ্নদীপ কুণ্ডুর পরিবারের সঙ্গে। বার্তা দিয়েছেন পাশে থাকার। আর এরপরেই শুক্রবার রাজভবনে যাদবপুরের অধ্যাপকদের সঙ্গে বৈঠক করেন সিভি আনন্দ বোস।

একই সঙ্গে যাদবপুরের অ্যান্টি র‍্যাগিং সেলের দায়িত্বে থাকা সবাইয়ের সঙ্গে কথা বলেন। কেন এমন প্রবণতা এই বিষয়ে বিস্তারিত ভাবে জানতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি এই বিষয়ে নজর রাখছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যে স্বপ্নদীপের পরিবারের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। পুরো বিষয়টি গভীরে গিয়ে খতিয়ে দেখা হবে বলেও পরিবারকে জানিয়েছেন তিনি। তবে ছেলের মৃত্যুতে সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছেন মা। স্বপ্নদীপের ছবি আকড়ে একনাগাড়ে কেঁদে চলছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+