JU Death Case: সিবিআই চেয়ে মামলা, পুলিশের স্ক্যানারে ডিন অফ স্টুডেন্টস-হস্টেল সুপার
Jadavpur University Death Case: যাদবপুর-কাণ্ডে ( Jadavpur University ) ক্রমশ অস্বস্তিতে বাড়ছে। নতুন করে পুলিশের জালে আরও বেশ কয়েকজন পড়ুয়া। শুধু তাই নয়, তদন্তকারীদের স্ক্যানারে আরও বেশ কয়েকজন রয়েছেন বলে জানা গিয়েছে।
এমনকি ডিন অফ স্টুডেন্টস ও হস্টেল সুপারের ভূমিকাও প্রশ্নের মুখে। তবে ধৃত পড়ুয়ারা বারবার পুলিশকে ভুল পথে চালানো করছে বলে খবর। ফলে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর এখনও অধরা বলে জানা যাচ্ছে।

Jadavpur University Death Case: ধৃত আরও তিন
যাদবপুর কাণ্ডে পুলিশের জালে আরও তিন পড়ুয়া। দফায় দফায় জেরার পর তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। ধৃতদের মধ্যে দুজন প্রাক্তনী এবং একজন বর্তমান প্রাক্তনী। ধৃত ২ প্রাক্তনীর নাম শেখ নাসিম আখতার, হিমাংশু কর্মকার। আরও একজনের নাম সত্যব্রত রায় বলে জানা গিয়েছে। সে বর্তমানে পড়াশোনা করছে। বাকিরা হোস্টেল ছাড়লেও সে সেখানেই ছিল বলে খবর। যাদবপুরের ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে ১২।
Jadavpur University Death Case: স্ক্যানারে ডিন অফ স্টুডেন্টস
ইতিমধ্যে ডিন অফ স্টুডেন্টসকে একাধিকবার জেরা করেছে পুলিশ। এমনকি হোস্টেল সুপারের ভূমিকাও প্রশ্নের মুখে। ছাত্র-মৃত্যুর ঘটনার দিনে রাতেই এক ছাত্র ডিন অফ স্টুডেন্টসকে ফোন করা হয়। পুরো বিষয়টি জানানো হয় তাঁকে। বিষয়টি হাসপাতাল সুপারকে দেখতে বলেন। এমনকি পরেও ছাত্রের পরে যাওয়ার বিষয়টি জানানো হয় ডিন অফ স্টুডেন্টসকে। কিওন্তু সমস্ত কিছু জেনেও হোস্টেলে যাননি। এমনকি সুপারও হোস্টেলে যাননি বলে খবর। ছাত্ররা তাঁকে মারতে পারে। এই আশঙ্কায় তিনি জাননি বলে জানা গিয়েছে।

Jadavpur University Death Case: সিবিআই চেয়ে মামলা
যাদবপুর কাণ্ডে চাপ বাড়ছে। ইতিমধ্যে যাদবপুরে সিসিটিভি সহ একাধিক ইস্যুতে মামলা দায়ের হয়েছে। এবার আরও একটি মামলা। সিবিআই চেয়ে এবার জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। একই সঙ্গে এনআইএ এবং এনসিবিকেও যুক্ত করার আবেদন জানানো হয়েছে হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায়। বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী এই মামলা দায়ের করেছে বলে জানা গিয়েছে।
Jadavpur University Death Case: হোস্টেল ছাড়ছেন পড়ুয়ারা
এই অবস্থায় আতঙ্কে হোস্টেল ছাড়ছেন পড়ুয়ারা। বিতর্কের মধ্যে শুক্রবার রাতে হোস্টেল ঘুরে দেখেন অ্যান্টি র্যাগিং কমিটি। শুধু তাই নয়, কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। তবে সবাই প্রায় চলে গিয়েছে। কিন্তু কারা গেছে একটা তালিকা তৈরির কথা বলা হয়েছে। শুধু তাই নয়, কড়া ভাবে রেজিস্টার মানার নির্দেশও দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications