কলকাতার রামমন্দিরে জেপি নাড্ডা, পরিবারতন্ত্র, দুর্নীতি নিয়ে খোঁচা তৃণমূলকে
সপ্তমীতেও চলল রাজনৈতিক খোঁচা। কলকাতায় কয়েক ঘণ্টার সফরে এসেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা জেপি নাড্ডা। রাজ্যের তৃণমূল সরকারকে এদিনও নিশানা করলেন তিনি।
রাজ্যে পরিবারবাদ চলছে। দুর্নীতি ইস্যুতে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের সরকারকে। আগামী দিনে যাতে অসুর দমন হয়, সেই প্রার্থনা করলেন জগৎ প্রসাদ নাড্ডা। দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেন তিনি। পুজোর সময়েও এভাবে রাজনৈতিক চর্চা, যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

শনিবার সকালেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, রাহুল সিনহারা বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান। কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দিরেও পুজোতেও যান জেপি নাড্ডা।
এই দুর্গাপুজোর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাম মন্দিরের আদলে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ। জে পি নাড্ডাও এই পুজো মণ্ডপ দর্শণ করতে যান। তিনি বলেন, অযোধ্যার রামমন্দির উঠে এসেছে কলকাতায়। এই পুজোয় বিজেপির হেভিওয়েটরা এসে উপস্থিত হচ্ছেন। রাজনৈতিকভাবে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
হাওড়ার বেলিয়াস রোডের একটি পুজোতেও যান জেপি নাড্ডা। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতারাও উপস্থিত ছিলেন সেখানে। এদিন বিজেপির সর্বভারতীয় সাধারণ সভাপতি প্রতিমার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেন।
তিনি বলেন, মা দুর্গার অসীম কৃপায় অমি এই মুহূর্তে বাংলায়। মা দুর্গার কাছে আশীর্বাদ চাইবো, বাংলার মাটিতে যে অসুর শক্তি আছে তার বিনাশ করুক। শুভশক্তিকে কাজ করার সুযোগ করে দিন। পশ্চিমবঙ্গ আজ যা ভাবে, সারা ভারত কাল তা ভাবে। এদিন জে পি নাড্ডা এই মন্তব্য করেন।
যারা অন্য রাস্তায় হারিয়ে গিয়েছে, তারা যাতে সঠিক পথে ফিরে আসে। মায়ের কাছে এদিন প্রার্থনা জানান নাড্ডা। দুর্গাপুজোর সপ্তমীর শুভেচ্ছা জানান সাধারণ মানুষদের। কয়েক ঘণ্টার সফরে শনিবার বাংলায় এসেছিলেন জে পি নাড্ডা।












Click it and Unblock the Notifications