পুজোর কলকাতায় প্রাণ কাড়ল জয়রাইড! পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন
ফের কলকাতায় প্রাণ কাড়ল জয়রাইড। পুজোর কলকাতায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পোস্তার তারাসুন্দরী পার্কে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে জয়রাইড অপারেটর তাজ খানের।
ফের কলকাতায় প্রাণ কাড়ল জয়রাইড। পুজোর কলকাতায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পোস্তার তারাসুন্দরী পার্কে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে জয়রাইড অপারেটর তাজ খানের। ঘটনার জেরে জয়রাইড বন্ধ করে দিয়েছে পুলিশ।

পুজোয় চলছে দেদার আনন্দ। বাচ্চা থেকে বুড়ো সবাই চেটে-পুটে আনন্দ উপভোগ করছেন। কিন্তু তারই মধ্যে ঘটে গেল দুর্ঘটনা। পোস্তার তারাসুন্দরী পার্কের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জয়রাইড অপারেটর তাজ খানের। মৃতের বাড়ি বেলগাছিয়ায় বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, জয়রাইডটি চালুর পরেই বন্ধ হয়ে গিয়েছিল। কেন সেটি বন্ধ হয়ে গিয়েছে তা দেখতে, জয়রাইডের নিচে ঢোকেন অপারেটর। সেই সময় অসাবধান বশত বিদ্যুৎস্পৃষ্ট হন তাজ খান নামে ওই জয়রাইড অপারেটর। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জয়রাইডের পর্যবেক্ষণে গাফিলতির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে অনুমান। কার গাফিলতিতে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে বছরের শুরুতে একবালপুরের ভূকৈলাস রোডে জয়রাইড থেকে পড়ে গুরুতর আহত হয় ৫ বছরের শিশু। সেই সময় জয়রাইডের অনুমতি দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল।
এর আগেও জয় রাইডে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। হাওড়ার বেলিলিয়াস পার্ক, কলকাতার অ্যাকোয়াটিকা এবং মেদিনীপুরে জয় রাইড দুর্ঘটনায় একাধিক জনের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।












Click it and Unblock the Notifications