পুরসভার অধিবেশনে উঠল জয় শ্রী রাম স্লোগান! পাল্টা বিরোধিতায় শাসক দল
কলকাতা পুরসভায় ভিতরেই উঠল জয় শ্রীরাম স্লোগান। যদিও শাসক তৃণমূলের তরফে এর বিরোধিতা করা হয়।
কলকাতা পুরসভায় ভিতরেই উঠল জয় শ্রীরাম স্লোগান। যদিও শাসক তৃণমূলের তরফে এর বিরোধিতা করা হয়। স্লোগানকারী প্রশ্ন করেন ভগবানের নাম নেওয়া কি অপরাধ। স্ট্র্যান্ড রোডে ড্রেনেজের সমস্যা নিয়ে বলার পর বন্দেমাতরম, ভারত মাতা কি জয় এবং জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত।

এদিন কলকাতা পুরসভা মাসিক অধিবেশন বসেছিল। অধিবেশন কক্ষের মধ্যেই জয় শ্রীরাম স্লোগান দেন উত্তর কলকাতার বিজেপি কাউন্সিলর তথা প্রাক্তন ডেপুটি মেয়র মীনা দেবী পুরোহিত। তিমি সাফাই দিয়ে বলেন, রাম ভগবান। ভগবানের নাম নেওয়া কি অপরাধ। এই সময় বিজেপি কাউন্সিলরের মন্তব্যের বিরোধিতা করেন মেয়র পারিষদ তারক সিং। এক্ষেত্রে তাঁর সাফাই আমাদের সংবিধানে কোনও ধর্মকেই স্বীকৃতি দেওয়া হয়নি। এরপরেই সরগরম হয়ে ওঠে অধিবেশন কক্ষ। পাল্টা মীনা দেবী পুরোহিত বলেন, তিনি যে কোনও জায়গায় জয় শ্রীরাম বলতে পারেন।
এপ্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন, মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেছেন, সবার বাক স্বাধীনতা থাকলেও, মনে রাখতে হবে তিনি( মীনা দেবী পুরোহিত) একজন জনপ্রতিনিধি। তাঁর এমন কিছু করা উচিত নয়, যাতে কাজের পরিবেশ নষ্ট হয়। এমনও উপদেশ দেন ফিরহাদ হাকিম। কাজের মধ্যে ধর্ম নিয়ে আসলে কাজ কী করে হবে, প্রশ্ন করেন তিনি।
জয় শ্রীরাম নিয়ে বিতর্ক চলছে এমাসের শুরুর দিক থেকে। চন্দ্রকোনায় রোড শো সেরে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেরার পথে রাধাবল্লভপুরে কনভয় দেখে বেশ কয়েকজন যুবক জয় শ্রী রাম স্লোগান দেয়। কানে যেতেই কনভয় থামিয়ে রাস্তায় নেমে পড়েন মুখ্যমন্ত্রী। এরপরেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তারপর থেকে এই স্লোগান ঘিরে বিতর্ক চলছেই। রাজ্যে প্রচারে এসে অমিত শাহ বলেছিলেন তিনি জয় শ্রী রাম স্লোগান দিচ্ছেন, ক্ষমতা থাকে তো তাঁকে গ্রেফতার করা হোক।












Click it and Unblock the Notifications