২০ জুন এবছরের জয়েন্টের ফল! রেকর্ড হতে চলেছে ফল প্রকাশ
এবছরের জয়েন্ট্রের ফল প্রকাশ হতে চলেছে ২০ জুন।
এবছরের জয়েন্ট্রের ফল প্রকাশ হতে চলেছে ২০ জুন। সেদিন বেলা ১ টা নাগাদ সাংবাদিক বৈঠক করে জয়েন্ট বোর্ডের তরফে ফল প্রকাশ করা হবে। দুপুর ২ টো থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে। রেকর্ড সময়, ২৪ দিনে এবারের জয়েন্টের ফল প্রকাশ হতে চলেছে। এবারের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দেড়লক্ষের মতো।

এবার ৩০২ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গ ছাড়াও পরীক্ষা কেন্দ্র ছিল অসম এবং ত্রিপুরাতেও। লোকসভা নির্বাচনের জন্য এবারের পরীক্ষা পিছিয়ে গিয়েছিল।
২০ জুন ফল প্রকাশের পরেই সরকারি ও বেসরকারি কলেজগুলোর কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে।












Click it and Unblock the Notifications