জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ আজই, ফল জানতে চোখ রাখবেন যে সব ওয়েবসাইটে
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করা হবে বুধবার। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়ে দেয় এদিন দুপুর দুটো নাগাদ ফল প্রকাশ করা হবে।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করা হবে বুধবার। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়ে দেয় এদিন দুপুর দুটো নাগাদ ফল প্রকাশ করা হবে। বিকেল চারটে থেকেই ওয়েবসাইটগুলিতে ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। প্রথম ২০ জনের মেধাতালিকাও প্রকাশ করা হবে এদিন। ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও ফার্মাসির কোর্সে প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে শুধু। কারণ মেডিকেলে এখন অভিন্ন প্রবেশিকা পরীক্ষা হয়।

জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে, এবার র্যাঙ্ক-কার্ড ডাউনলোড করা যাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটি হল www.wbjeeb.nic.in। এছাড়া পরীক্ষার্থীরা নিজেদের র্যাঙ্ক দেখতে পাবেন বোর্ডের ওয়েবসাইট www.wbjeeb.in-এও। এবার মাত্র এক মাসের মধ্যেই জয়েন্টের ফল প্রকাশ করা হচ্ছে। ফলে পরীক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবেন। উল্লেখ্য এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২২ এপ্রিল।
আগে উচ্চমাধ্যমিক পরীক্ষার পর ফল প্রকাশিত হত। ফলে অনেক পড়ুয়া অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতেন। তাঁরা কলেজে ভর্তি হয়ে যেতেন। তারপর জয়েন্টের সুযোগ মিললে কলেজ ছেড়ে দিতেন। কিন্তু এবার আগেই জয়েন্টের ফল প্রকাশের পর সেই সমস্যা থাকবে না। জয়েন্টে সুযোগ পাচ্ছেন কি না আগেই জেনে যাবেন তাঁরা। ফলস্বরূপ উচ্চমাধ্যমিকের পর কলেজে ভর্তি হওয়া নিয়ে কোনও সংশয় থাকবে না।












Click it and Unblock the Notifications