মোদী-দিদি কাউকে চিনি না, SSC-কে ২৪ ঘণ্টার মধ্যে তালিকা প্রকাশ করতে হবে, চাকরিহারা যোগ্যদের বিক্ষোভ করুণাময়ীতে
এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন যোগ্য চাকরিহারারা। করুণাময়ীতে এসএসসি অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। শয়ে শয়ে যোগ্য চাকরিহারা জমায়েত হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁরা অভিযোগ করেছেন ২৪ ঘণ্টার মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে।
প্রধানমন্ত্রী মোদী কয়েক ঘণ্টা আগেই রাজ্যের চাকরিহারাদের জন্য আইনি সহায়তা কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। যোগ্য চাকরিহারাদের যাতে আইনি সহায়তা করা যায় সেটা খতিয়ে দেববে বিজেপি নেতারা। দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে। যদিও মোদীর এই আশ্বাসে আশ্বস্ত হতে নারাজ যোগ্য চাকরিহারারা।

তাঁরা পাল্টা অভিযোগ করেছেন মোদী-সুকান্তকে চিনি না। মোদী-সুকান্ত পরীক্ষা দিয়ে চাকরি পায়নি। এসএসসি পরীক্ষা নিয়ে চাকরি দিয়েছিল। এসএসসিকেই তালিকা প্রকাশ করতে হবে। নিজেদের দাবিতে অনড় হয়ে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেছেন যোগ্য চাকরিহারারা। তাঁরা পাল্টা অভিযোগ করেছেন সৎপথে চাকরি পেয়েও কেন তাঁদের রাস্তায় নামতে হচ্ছে।
তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়েছেো করুণাময়ীতে। চাকরিহারা যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে ব়্যাফ নামাতে হয়েছে। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা যোগ্য প্রার্থীরা। তাঁরা বারবার দাবি করেছেন কোনও তৃণমূল-বিজেপিকে তাঁরা চেনেন না। তাঁরা কেবল জানেন যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিলেন। এখন কেন রাস্তায় তাঁদের নামতে হবে চাকরির জন্য।
এদিকে কমিশন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছ। শীর্ষ আদালতে তাঁরা জানিয়েছেম যোগ্য অযোগ্যদের তালিকা তাঁরা তৈরি করে দেবেন। কিন্ত ২৬ হাজারের বেশি শিক্ষকের চাকরি যাওয়া যেন রদ করে শীর্ষ আদালত। এতোজন শিক্ষকের একসঙ্গে চাকরি যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে সরকারি স্কুলের পঠনপাঠন।
শাসক দল ভোটের মাঝে কলকাতা হাইকোর্টের এই রায়কে পরিকল্পিত বলেই জানিয়েছে। তাঁরা অভিযোগ করেছেন বিজেপি পরিকল্পনা করে ঠিক ভোটের আগে এই রায় হাইকোর্টকে দিয়ে করিয়েছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের ঘিরে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে এই নিয়ে হাইকোর্টে মামলাও দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications