Kalighat Agitation: কালীঘাটে ধুন্ধুমার, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তুমুল বিক্ষোভ চাকরিপ্রার্থীদের
সকাল থেকে শহরজুড়ে ধুন্ধুমার পরিস্থিতি। একদিকে নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের বিক্ষোভ। আরেকদিকে কালীঘাটে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। হাজরা মোড় থেকে কালীঘাট পর্যন্ত হঠাতই বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরি প্রার্থীরা।
মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তাঁরা। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয় চাকরি প্রার্থীদের। রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। মহিলা পুলিশ টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। পরিস্থিতি বেশ কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে উঠেছিল সেখানে।

আজ ২২ ডিসেম্বর ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে ৫৫৫ তম দিন। সেই উপলক্ষে আজ হাজড়া মোড় চত্বরে একটা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তাদের দাবি তাদের দ্রুত গতিতে স্বচ্ছ নিয়োগ করা হয় অবিলম্বে তাদের চাকরি দেয়া হোক স্বচ্ছতার সাথে।
মেধা তালিকা কে ভিত্তি করে সরকার যখন ধাপে ধাপে মহার্ঘভাতা বাড়াচ্ছে এম এল এদের মহার্ঘ ভাতা বাড়ছে কিন্তু নিয়োগ হচ্ছে না তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারা আশাবাদী তাদের স্বচ্ছ নিয়োগ হোক তাদের যেন আর রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করতে না হয়। তারা সবাই যোগ্য প্রার্থী দিনের পর দিন রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছেন ইতিমধ্যে তাদের অনেকেরই বয়স পেরিয়ে গিয়েছে চাকরির তাই তাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী মেধা তালিকা কে ভিত্তি করে খুব শিগগিরই তাদের নিয়োগ দেন।
সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। বিকাশ ভবনের সামনেও বিক্ষোভ শুরু করেছেন চাকরি প্রার্থীরা। ভেতরে যখন টেট পরীক্ষা নিয়ে বৈঠক করছেন ঠিক তখনই বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন টেট পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী এলএসটির সঙ্গে বৈঠক চলছে। ঠিক তখনই মুখে কালি মেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরি প্রার্থীরা। পুলিশ এসে জোর করে চাকরি প্রার্থীদের সেখান থেকে সরিয়ে নিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications