রাজ্যে ৩৪০০ কোটি বিনিয়োগ জিন্দল গোষ্ঠীর, ৩ হাজার কর্মসংস্থান, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার নবান্নে সজ্জন জিন্দলের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন রাজ্য নতুন করে ৩৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে জিন্দল গোষ্ঠী।
হাওড়া, ১৮ অক্টোবর : রাজ্যে নতুন করে ৩৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে জিন্দল গোষ্ঠী। ফলে তিন হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বাংলায়। মঙ্গলবার নবান্নে সজ্জন জিন্দলের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই জিন্দল ঘোষণা করলেন শালবনীতে সিমেন্ট কারখানার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মার্চ থেকেই দ্বিগুণ হচ্ছে কারখানার উৎপাদন।
এদিন নবান্নে দীর্ঘক্ষণ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সজ্জন জিন্দল। তাঁদের মধ্যে বৈঠক ফলপ্রসূ বলে দু'জনেই দাবি করেন। জিন্দলের হাত ধরেই বাংলায় আবার বিনিয়োগের দুয়ার খুলে যাচ্ছে। ভবিষ্যতে জেএসডব্ল-এর সঙ্গে যৌথ উদ্যোগে জিন্দল গোষ্ঠীর ইস্পাত শিল্প গডে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্যে।

এই ইস্পাত শিল্পও দ্রুত শুরু করবেন তিনি। এই শিল্পে লগ্নি হবে এক হাজার কোটি টাকা। সেইসঙ্গে মডেল ফার্ম গড়ে তোলার কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, জিন্দলরা শালবনীতে ২৯৪ একর জমি ফিরত দিতে চেয়েছিলেন। কিন্তু ওই অংশে অ্যাগ্রো ফার্ম তৈরির প্রস্তাব দিয়েছেন তিনি। জিন্দল গোষ্ঠীর তরফে সজ্জন জিন্দল সেই প্রস্তাব মেনে নিয়েছেন।
সমবায় গড়ে এই ফার্মের মাধ্যমে কৃষকদের আয় বাড়াবে জিন্দল গোষ্ঠী। এছাড়া বৈঠকে স্থির হয়েছে, ট্রেনিং দিয়ে স্থানীয় ছেলেদেরই এই কারখানায় নিয়োগ করা হবে। সজ্জন জিন্দল বলেন, এমন শান্তিপূর্ণ পরিবেশ অন্য কোথাও নেই। তাই তিনি আরও বিনিয়োগের রাজি হয়েছেন।












Click it and Unblock the Notifications