চিনারপার্কে চলন্ত বাসে জেট এয়ারলাইন্স কর্মীর শ্লীলতাহানি, গ্রেফতার ৫ যুবক

চলন্ত বাসে এক তরুণীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার করা হল পাঁচ যুবককে। নিগৃহীতা তরুণী জেট এয়ারলাইন্সের কর্মী।

কলকাতা, ৫ জানুয়ারি : চলন্ত বাসে এক তরুণীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার করা হল পাঁচ যুবককে। নিগৃহীতা তরুণী জেট এয়ারলাইন্সের কর্মী। বুধবার চিনারপর্কে চলন্ত বাসে এই ঘটনা ঘটে। তরুণীর অভিযোগের ভিত্তিতে বাসের যাত্রীরাই অভিযুক্তদের ধরে ফেলেন। তারপর পাঁচ যুবককে তুলে দেওয়া হয় বাগুইআটি থানার পুলিশের হাতে। বৃহস্পতিবার তাদের আদালতে পেশ করা হয়। তিনদিনের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছে পুলিশ।

বুধবার রাতে ডানকুনি-করুণাময়ী রুটের একটি বাসে উঠেছিলেন ওই তরুণী। এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। তাঁকে ফলো করে ওই পাঁচ যুবক। বাসে ওঠা থেকে শুরু করে তাঁকে শ্লীলতাহানি করতে থাকে। চলন্ত বাসেই চলে এই ঘটনা। বাসের অন্যান্য যাত্রীদেরও নজর এড়ায়নি তা। ওই তরুণীও বাসের যাত্রীদের কাছে সাহায্য চান। তখনই যাত্রীরা অভিযুক্ত যুবকদের ধরে ফেলেন।

চিনারপার্কে চলন্ত বাসে জেট এয়ারলাইন্স কর্মীর শ্লীলতাহানি, গ্রেফতার ৫ যুবক

ধৃত পাঁচজনকেই তুলে দেওয়া হয়েছে বাগুইআটি থানা পুলিশের হাতে। পুলিশ জানিয়েছে, ধৃত পাঁচ জনের নাম বাকিবুল্লা মণ্ডল, মেহবুব মণ্ডল, অপূর্ব শীল, জসীম মল্লিক ও রাকিবুল্লা মণ্ডল। ধৃতরা সকলেই অশোক নগরের বাসিন্দা।

ওই পাঁচ যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন জেট এয়ারলাইন্সের ওই কর্মী। অভিযোগ, শুধু এদিনই নয়, প্রায়ই তাঁরা ওই তরুণীর পিছু নিত, তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করত। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+