Jadavpur University: ফেটসুর চেয়ারপার্সন থেকে SFI নেতা, যাদবপুর ব়্যাগিং কাণ্ডে শাস্তি ৩২ জনকে
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং কাণ্ডে ৩২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয়ের অ্যান্ডি ব়্যাগিং কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ফেটসুর চেয়ারপার্সন থেকে এসএফআই নেতার নামও।
যাদবপুরের ক্যাম্পাসে হোস্টেলের ভেতরে বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল নদিয়ার এক পড়ুয়ার। প্রথমবর্ষের ছাত্র ছিল সে। তারপরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংয়ের ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে এখনও মামলা চলছে।

পুলিশি পদক্ষেপের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তদন্ত শুরু করেছিল। বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি ব়্যাগিং কমিটি এই ঘটনায় ৩২ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে। ৩২ জনকে শোকজও করা হয়েছিল। তাঁদের উত্তরে কোনওভাবেই সন্তুষ্ট হতে পারেনি অ্যান্টি ব়্যাগিং কমিটি। এই ৩২ জনের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাঁদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই তালিকায় রয়েছেন ফেটসুর চেয়ার পার্সন অরিত্র মজুমদার, গৌরব দাস, সৈকত শিট এবং এসএফআইয়ের এক নেতাও। যে ৩২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাঁদের মধ্যে ১৫ জন অ্যান্টি ব়্যাগিং কমিটির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিল। কাজেই এই ১৫ জনের বিষয়টি আদালতের বিচারাধীন থাকায় আপাতত ১৭ জনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।
গত বছর অগাস্ট মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটেছিল ঘটনাটি। বিএ প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ব্যালকনি থেকে পড়ে। তারপরেই অভিযোগ উঠেছিল যাদবপুরে নির্মম ভাবে ব়্যাগিং করা হয়েছিল। অভিযোগ উঠেছিল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রাক্তনীর বিরুদ্ধে। কলেজ পাশ করার পরেও তাঁরা হোস্টেলে গেস্ট হিসেবে থাকতেন এবং ব়্যাগিংয়ের পুলিশ তদন্তে নেমে ৬ জনকে গ্রেফতার করে। তারা জেলে রয়েছে এখনও।












Click it and Unblock the Notifications