অনশনে গুরুতর অসুস্থ জেলবন্দি সাংসদ কুণাল ঘোষ

পুলিশ সূত্রে খবর, শুক্রবারই আদালতে কুণালবাবু বলেছিলেন, বিচারের নামে প্রহসন হচ্ছে। এর প্রতিবাদে অনশন করবেন তিনি। সেইদিন রাত থেকে অনশন শুরু করেন। খাবার তো দূর, জল পর্যন্ত খাননি তিনি। এর ফলে তাঁর রক্তচাপ ক্রমশ নেমে যেতে থাকে। দমদম সেন্ট্রাল জেলে গতকাল নিজের সেলে তিনি মাথা ঘুরে পড়ে যান। তার পর ডাক্তার এসে পরীক্ষা করে তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেই মতো পুলিশ কুণাল ঘোষকে জেল হাসপাতালে ভর্তি করে।












Click it and Unblock the Notifications