Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কালীপুজোয় মুখ্যমন্ত্রীর বাড়িতে সস্ত্রীক রাজ্যপাল, দেখুন ভিডিও

শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে কালী পুজোয় তাঁর বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।

শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে কালী পুজোয় তাঁর বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে রাজ্যপালের ইচ্ছা ছিল মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়ে ভাইফোঁটা নেওয়ার। মুখ্যমন্ত্রী রাজ্যপালের সেই ইচ্ছার কিছুটা পূরণ করলেন কালীপুজোর তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়ে।

মুখ্যমন্ত্রীর বাড়িতে রাজ্যপাল

এদিন সন্ধে ছটা নাগাদ রাজ্যপাল সস্ত্রীর পৌঁছে যান মুখ্যমন্ত্রীর বাড়িতে। বাড়ির বাইরে রাজ্যপালকে স্বাগত জানান মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা।

মুখ্যমন্ত্রীর বাড়ি যেতে ইচ্ছাপ্রকাশ করেছিলেন রাজ্যপাল

মুখ্যমন্ত্রীর বাড়ি যেতে ইচ্ছাপ্রকাশ করেছিলেন রাজ্যপাল

রাজ্যপাল জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কালীপুজো এবং ভাইফোঁটায় তাঁকে এবং তাঁর স্ত্রীকে আমন্ত্রণ জানান, তাহলে তিনি আনন্দিতই হবেন। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে ফেরার পর রাজ্যপালকে কালীপুজোয় আমন্ত্রণ জানান।

 শনিবার রাজ্যপাল জানান, তিনি যাচ্ছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে

শনিবার রাজ্যপাল জানান, তিনি যাচ্ছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে

এর আগে শনিবার সকালে বারাসতের একটি কালীপুজোর উদ্বোধনে গিয়ে রাজ্যপাল জানিয়েছিলেন কালীপুজোয় তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে যাচ্ছেন।

মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজো

মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজো

প্রতিবছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজো হয়ে থাকে। এই কালী পুজো হয়ে আসছে ১৯৭৮ সাল থেকে। মুখ্যমন্ত্রী নিজে এবং পরিবারের সদস্যরা যজ্ঞে অংশ নেন। ইদানিং বেশ ধুমধাম করেই পুজো হয়। উপস্থিত থাকেন মন্ত্রী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের কর্তা এবং গুণগ্রাহীরা।

 রাজ্যপালের সঙ্গে সরকারের তিক্ততা

রাজ্যপালের সঙ্গে সরকারের তিক্ততা

রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হওয়ার পর থেকে যাদবপুরই হোক কিংবা নিরাপত্তা, কিংবা প্রশাসনিক বৈঠক একাধিকবার রাজ্য প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে রাজ্যপালের এই আগমন যথেষ্টই তাৎপর্য পূর্ণ বলেই মনে করছেন অনেকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+