সমালোচনা আর প্রশংসার মেলবন্ধন! বুলবুল নিয়ে মুখ্যমন্ত্রীর কাজে খুশি রাজ্যপাল

বুলবুল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের সক্রিয়তার প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন সকালে তিনি রাজ্য সরকারের সক্রিয়তার কথা টুইটারে পোস্ট করেন।

বুলবুল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের সক্রিয়তার প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন সকালে তিনি রাজ্য সরকারের সক্রিয়তার কথা টুইটারে পোস্ট করেন। প্রসঙ্গত শনিবার রাত দশটা নাগাদ মুখ্যমন্ত্রীকে নবান্নে দেখা গিয়েছে দুর্যোগ মোকাবিলায় তদারকি করতে। দুর্যোগে মৃত্যুর সংখ্যা পাঁচের বেশি হলেও, সরকারিভাবে কিছু এখনও জানানো হয়নি।

সমালোচনার প্রশংসার মেলবন্ধন! বুলবুল নিয়ে রাজ্যের কাজে খুশি রাজ্যপাল

বুলবুল নিয়ে আবহাওয়া দফতর ক্রমাগত সতর্কবার্তা দিয়ে যাচ্ছিল। সেই অনুযায়ী রাজ্য সরকারও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির সময় পেয়েছে। দেড়লক্ষের বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছিল শনিবার পর্যন্ত। ৩১৫ টি সাইক্লোন ক্যাম্পে এঁদের রাখা হয়েছে। ২১৫ টি রান্নাঘরের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারের সক্রিয়তার ফলে অধিক প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গিয়েছে, মনে করছেন অনেকেই।

রবিবার সকালে বুলবুল নিয়ে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। সেখানে তিনি বলেছেন, নৌসেনা, রাজ্য পুলিশ এবং উপকূলরক্ষী বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে। রাজ্যও পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী সামনে থেকে কাজে নেতৃত্ব দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার রাতেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রবিবার সকালে ড্রোন নিয়ে নজরদারি শুরু করা হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হবে। যাঁদের ঘর ভেঙেছে কিংবা চাষের ক্ষতি হয়েছে, তাঁদের সরকারি পর্যায়ে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

দিন দুয়েক আগেও রাজ্যপালকে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে। সে আয়ুষ্মাণ প্রকল্প অনুসরণ না করা হোক কিংবা দীপাবলিকে তাঁর কাছে যাওয়া, সমালোচনায় সরব হয়েছিলেন রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+