মুখ্যমন্ত্রীর আপ্যায়নে খুশি রাজ্যপাল! সকলকে জানালেন দিওয়ালির শুভেচ্ছা
মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে খুশি রাজ্যপাল জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রী যেভাবে আপ্যায়ন করেছেন তাতে তিনি অভিভূত।
মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে খুশি রাজ্যপাল জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রী যেভাবে আপ্যায়ন করেছেন তাতে তিনি অভিভূত। রাজ্যপাল সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। এদিন সন্ধেয় মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় যোগ দিতে গিয়েছিলেন রাজ্যপাল। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী।

এদিন সন্ধে ছটা নাগাদ রাজ্যপাল সস্ত্রীর পৌঁছে যান মুখ্যমন্ত্রীর বাড়িতে। বাড়ির বাইরে রাজ্যপালকে স্বাগত জানান মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা। রাজ্যপাল জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কালীপুজো এবং ভাইফোঁটায় তাঁকে এবং তাঁর স্ত্রীকে আমন্ত্রণ জানান, তাহলে তিনি আনন্দিতই হবেন। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে ফেরার পর রাজ্যপালকে কালীপুজোয় আমন্ত্রণ জানান।
এর আগে শনিবার সকালে বারাসতের একটি কালীপুজোর উদ্বোধনে গিয়ে রাজ্যপাল জানিয়েছিলেন কালীপুজোয় তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে যাচ্ছেন।
রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হওয়ার পর থেকে যাদবপুরই হোক কিংবা নিরাপত্তা, কিংবা প্রশাসনিক বৈঠক একাধিকবার রাজ্য প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে রাজ্যপালের এই আগমন যথেষ্টই তাৎপর্য পূর্ণ বলেই মনে করছেন অনেকে।












Click it and Unblock the Notifications