ফেসবুক বন্ধুর ব্ল্যাকমেল! তারপর যে ভাবে বাঁচলেন শহরতলির তরুণী
পুলিশের সাহায্যে ফেসবুক বন্ধুর কবল থেকে বাঁচলেন জগদ্দলের তরুণী। জানা গিয়েছে, বেশ কয়েকমাস আগে দিল্লির বাসিন্দা বিবেক মাহাতোর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল ওই তরুণীর। এরপর ফোন নম্বরও দেওয়া-নেওয়া হয়।
পুলিশের সাহায্যে ফেসবুক বন্ধুর কবল থেকে বাঁচলেন জগদ্দলের তরুণী। জানা গিয়েছে, বেশ কয়েকমাস আগে দিল্লির বাসিন্দা বিবেক মাহাতোর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল ওই তরুণীর। এরপর ফোন নম্বরও দেওয়া-নেওয়া হয়। কথাবার্তা চলতে থাকে দুজনের। এরপর হঠাৎ একদিন টাকা চেয়ে হুমকি ওই বন্ধুর। না দিলে ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

টাকা দেওয়া সম্ভব নয় জানিয়ে ফেসবুকে বন্ধু-রূপী হামলাকারীকে ব্লক করে দেন ওই তরুণী। কিন্তু তারপরেও ফোনে হুমকি চলতে থাকে। ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপরে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে যুবকের খোঁজ শুরু করে পুলিশ। মোবাইল লোকেশন ট্র্যাক করে গাজিয়াবাদ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
More From
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications