পুলিশের হাতে যাদবপুরের মৃত ছাত্রের 'সন্দেহজনক' চিঠি, যা নিয়ে বাবার চাঞ্চল্যকর দাবি
বুধবার রাতে ছাত্রের মৃত্যুর পরে পুলিশের তদন্ত এগিয়েছে। এখনও প্রাক্তন তিন পড়ুয়াকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পুলিশের হাতে মৃত ছাত্রের একটি ডায়েরি এসেছে। সেখানে একটি চিঠি লেখা রয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনকে উদ্দেশ্য করে। যা যথেষ্টই সন্দেহজনক।
চিঠিতে রুদ্র নামে এক সিনিয়র ছাত্রের নাম উঠে এসেছে। অভিযোগ এই রুদ্র মৃত ছাত্রকে হস্টেলের সংস্কৃতি সম্পর্কে ভয় দেখিয়েছিল। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিনিয়ররা মৃত ছাত্রকে বলেছে কোনও ব্যক্তি তাদের আদেশ মানতে অস্বীকার করলে, ছাদ থেকে ফেলে দেওয়া হয়।

এই চিঠি সম্পর্কে মৃত ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর বাবা রামাপ্রসাদ কুণ্ডু দাবি করেছেন, তিনি ৯০ শতাংশ নিশ্চিত ওই লেথা তাঁর ছেলের নয়। আর যার কিনা মৃত্যু হয়েছে ৯ অগাস্ট রাতে, সে কী করে ১০ অগাস্ট তারিখে চিঠি লিখবে সেই প্রশ্ন করেছেন তিনি। চিঠির লেখা কার, তা মিলিয়ে দেখলে পুলিশের তরফে তাদের বাড়ি থেকে স্বপ্নদীপের লেখার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বপ্নদীপের বাবা।
পুলিশ সূত্রে খবর দরকারে হ্যান্ড রাইটিং এক্সপার্টকে দিয়ে চিঠিটি পরীক্ষা করানো হবে। তদন্তকে ভুল পথে চালিত করতেই কেউ বা কারা এই চিঠি লিখে থাকতে পারে বলেও গোয়েন্দাদের প্রাথমিক ধারণা। আর চিঠিটি যদি ছাত্রটি লিখেই থাকে, তাহলে সে তা নিজে লিখেছিল, নাকি তা লিখতে চাপ দেওয়া হয়েছিল তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।












Click it and Unblock the Notifications