Jadavpur University: হাসপাতালে যাদবপুরের উপাচার্যের পাঞ্জাবি ছিঁড়ে হেনস্থা! রাতে ক্যাম্পাসে আচমকাই আগুন

Jadavpur University: তৃণমূলের অধ্যাপক সংগঠনের বৈঠক চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম। দফায় দফায় ছড়াল সংঘর্ষ। তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের সদস্যদের সঙ্গে SFI-এর হাতাহাতি। ধুন্ধুমার পরিস্থিতি হয় যাদবপুর ক্যাম্পাসে। শিক্ষামন্ত্রীর পর এবার উপাচার্যকেও (VC) হেনস্থার অভিযোগ। রাতের অন্ধকারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আচমকাই লাগল আগুনও (JU Campus Fire)।

যাদবপুরকাণ্ডে আহতদের দেখতে কেপিসি হাসপাতালে গিয়েছিলেন উপাচার্য ভাস্কর গুপ্ত (VC Heckled)। সেখানে তাঁকে দেখা মাত্রই একদল ছাত্রী তেড়ে এসে ধাক্কা মারে বলে অভিযোগ। পাঞ্জাবি টেনে ছিঁড়ে দিয়ে চরম হেনস্থা করা হয় বলে দাবি।

JADAVPUR

উপাচার্য জানান, ঘটনার সময় হাসপাতালে বেশ কয়েকজন ছাত্র ছিলেন। তাঁরাই তাকে উদ্ধার করে গাড়িতে তুলে দেন। কোনওরকমে ভিড় কাটিয়ে তিনি বের হন। পড়ুয়াদের এহেন আচরণে তারা অবাক বলে জানান উপাচার্য।

এদিকে রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন লাগল। রাত সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে বলে জানা যায়। হঠাৎ করে কীভাবে আগুন লাগল, নাকি আগুন লাগানো হল, তা নিয়ে ধন্দ। দমকলের একটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাতের অন্ধকারে শিক্ষাবন্ধু সমিতির অফিসে কে বা কারা আগুন লাগাল? রয়েছে ধোঁয়াশা।

ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে শনিবার বিক্ষোভ দেখিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে এসএফআইয়ের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করে ওয়েবকুপা। শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আন্দোলনকারী ছাত্র জখম হয় বলে অভিযোগ। ব্রাত্যর গাড়ির বনেটে উঠেও বিক্ষোভ দেখানো হয়। শুধু শিক্ষামন্ত্রী নন, যাদবপুরের অধ্যাপক ওমপ্রকাশের গাড়ির ধাক্কায় সাঁকরাইলের তৃণমূল নেতার ছেলেও আহত হওয়ার অভিযোগ।

বিক্ষোভে আক্রান্ত হন শিক্ষামন্ত্রীও। এসএসকেএমে চিকিৎসা হয় তাঁর। তৃণমূলের কুণাল ঘোষের দাবি, প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। যদিও গোটাটাই স্ক্রিপ্টেড বলে দাবি সিপিএম নেতা মহম্মদ সেলিমের। যাদবপুরে এসএফআইয়ের অবরোধে যানজট তৈরি হয়। অবরোধের পাল্টা মিছিলের ডাক দেয় তৃণমূল। আঁচ পড়ে জেলায় জেলায়। সেখানেও তৃণমূলের প্রতিবাদ মিছিল বের হয়। দিনহাটায় তৃণমূলের প্রতিবাদ মিছিল থেকে সিপিএমের পার্টি অফিসে হামলার অভিযোগ ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+