Jadavpur University: পড়ুয়ারা ব়্যাগিং করছে, পাল্টা অভিযোগে অবস্থান বিক্ষোভে উপাচার্য সহ অধ্যাপকরা
পড়ুয়াদের ঘেরাও এবং বিক্ষোভ আন্দোলনে বিরক্ত হয়ে এবার অবস্থান বিক্ষোভে বসলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়েরক উপাচার্য এবং অধ্যাপকরা। গতকাল রাত থেকে তাঁরা বিশ্ববিদ্যালয় চত্ত্বরে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন।
উপাচার্য এবং এক্সিকিউটি কাউন্সিলের সদস্যরা অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন। তাঁরা অভিযোগ করেছেন পড়ুয়ারা এক প্রকার তাঁদের সঙ্গে ব়্যাগিং করছেন। গতকাল রাত থেকেই অরবিন্দ ভবনের সামনে অবস্থান করছেন তাঁরা। কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংয়ের ঘটনায় পড়ুয়ার মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য।

ছাত্রমৃত্যুতে পড়ুয়াদের শাস্তিতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন অধ্যাপকরা। তাঁরা অভিযোগ করেছেন বারবার ইসি মিটিং বানচাল করে দেওয়া হচ্ছে। সেকারণে পড়ুয়া মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নিতে পারছেন না তাঁরা। পড়ুয়ারাই তাতে বাধা দিচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য এবং রেজিস্ট্রাররা। পড়ুয়াদের এই আচরণের প্রতিবাদে আন্দোলন করছেন তাঁরা।
ছাত্রদের ব্যবহার নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের আরও অভিযোগ ছাত্রদের একাংশের জন্য তাঁরা কাজ করতে পারছেন না। ছাত্ররা দাবি জানাচ্ছে সব কমিটিতে তাঁদের প্রতিনিধি রাখা সম্ভব হবে না বলে জানিয়েছেন অধ্যাপকরা। পুজোর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications