Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একী কাণ্ড! অসুস্থ ছাত্র, মারাত্মক অভিযোগ পরিবারের

Jadavpur University: ফের সংবাদ শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়! ল্যাপটপ চুরির অপবাদে এক ছাত্রকে হেনস্তার অভিযোগ। এমনকি মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

গোটা ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। মেডিক্যাল অফিসারও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলে জানা গিয়েছে।

jadavpur university

জানা গিয়েছে, ওই ছাত্রের নাম বিশ্বজিৎ প্রামাণিক। স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্র সে। মেইন হোস্টেলে থেকেই পড়াশোনা করত সে। সম্প্রতি এক পড়ুয়ার ল্যাপটপ চুরি হয়। যা নিয়ে হোস্টেলের মধ্যে একেবারে হৈচৈ পড়ে যায়। ঘটনায় বিশ্বজিৎ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই বিষয়ে হোস্টেলে ছাত্রদের একাংশ তাঁকে নানা ভাবে হেনস্তা করে। এমনকি তাঁর উপর মানসিক চাপ সৃষ্টি করে বলেও অভিযোগ।

ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে ছুটে এসেছে অসুস্থ ছাত্রের পরিবার। ঘটনায় কতৃপক্ষের (Jadavpur University) বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁরা। পাশাপাশি পরিবারের দাবি, বিশ্বজিৎ প্রামাণিককে বিভিন্ন ভাবে হেনস্তা করা হয়। এমনকি ল্যাপটপ চুরি নিয়ে মুচলেকাও লেখানো হয় বলে অভিযোগ। আর তাতেই বিশ্বজিত অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ পরিবারের। অন্যদিকে মেডিক্যাল অফিসার মিতালী দেব জানিয়েছেন, অসুস্থ হয়ে পড়লে দ্রুত হোস্টেল থেকে ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়।

এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে তিনি আরও জানিয়েছেন, হস্টেলের মধ্যে ব্যাপক চিৎকার চেঁচামেচি হচ্ছিল। জানতে পারি ঝামেলা হচ্ছে। একটি ল্যাপটপ চুরিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। যদিও সেটি পাওয়াও যায় বলে জানিয়েছেন মিতালী দেবী। তিনি জানিয়েছেন, ঘটনার পরেই ছুটে যাই। ডিন স্যর যেতে বলেন। হস্টেলে গিয়ে দেখি অন্তত ৭০ থেকে ৮০ জনের জমায়েত। হেনস্তার কারণে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন বিশ্বজিত। পালস কম ছিল। সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এমনটাই যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) সূত্রে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, গত বছরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍যাগিংয়ের অভিযোগ সামনে আসে। এমনকি ঘটনায় একজনের মৃত্যু পরজন্যত হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় রাজ্য-রাজনীতি। সেই রেশ কাটতে না কাটতেই ফের বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে হেনস্তার মুখে পড়ুয়া। বারবার একই ঘটনা কেন? প্রশ্নের মুখে ভূমিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+