আজ ফের যাদবপুরে মিছিল করবে এবিভিপি, বিশৃঙ্খলার আশঙ্কা
কলকাতা, ৯ মে : যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে ফের একবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। আজ সোমবার ফের একবার মিছিল করবে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি বা অখিল ভারত বিদ্যার্থী পরিষদ।
শুক্রবার রাতে যাদবপুরে একটি সিনেমা দেখানোকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই ঘটনায় এবিভিপি ও বিশ্ববিদ্যালয়ের বাম মনস্ক ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র বাদানুবাদ ও হাতাহাতি হয়।

সেই ঘটনার পরে এবিভিপির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিছিল করে। সেই ঘটনার প্রেক্ষিতে পাল্টা কর্মসূচী হিসাবে এদিন সোমবার মিছিল করবে এবিভিপি।
এদিন গোলপার্ক থেকে এবিভিপির মিছিল যাবে যাদবপুর ৮বি বাসস্য়ান্ড পর্যন্ত। আর এই মিছিল ঘিরেই ফের একবার বিশ্ববিদ্য়ালয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকে।
এদিন বিশ্ববিদ্য়ালয়ে বি টেক-এর সবকটি বর্ষের পরীক্ষা রয়েছে। এছাড়া কয়েকটি বিষয়ের স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষাও রয়েছে। সকাল ১১টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পরীক্ষা চলবে। তার মাঝে বিকেল ৩টে নাগাদ এবিভিপির এই কর্মসূচী তাতে প্রভাব ফেলবে বলেই আশঙ্কা করছেন অধ্যাপক থেকে শুরু করে অভিভাবকেরা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে মিছিল করতেই পারেন। তবে তা যেন শিক্ষার পরিবেশকে ব্যাহত না করে। এভিভিপির তরফেও বিশৃঙ্খলা না হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে তা কতোদূর সম্ভব হবে সেটা সময়ই বলবে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications