ছাত্র বিক্ষোভের জেরে যাদবপুরে পদত্যাগী ইঞ্জিনিয়ারিংয়ের ডিন

ছাত্র বিক্ষোভের জেরে যাদবপুরে পদত্যাগী ইঞ্জিনিয়ারিংয়ের ডিন

ছাত্র বিক্ষোভের জেরে পদত্যাগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অমিতাভ দত্ত।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, পড়ুয়াদের বারবার ঘেরাও কর্মসূচিতে বিরক্ত তিনি। গত সপ্তাহেও মধ্যরাত পর্যন্ত ছাত্রদের ঘেরাওয়ে থাকতে হয় তাঁকে। এরপরই পদ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। উপাচার্যকে পদত্যাগ পত্রও পাঠান। যদিও উপাচার্য সুরঞ্জন দাস জানান, অমিতাভবাবুকে তাঁর সিদ্ধান্ত পুনর্নিবেচনা করার জন্য বলা হয়েছে।

ছাত্র বিক্ষোভের জেরে যাদবপুরে পদত্যাগী ইঞ্জিনিয়ারিংয়ের ডিন

বিশ্ববিদ্যালয় সূত্রে আরো জানা গিয়েছে, ফেটসুর (ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সংসদ) এক ছাত্র নেতা সোমবার রাতে ফোন করে ইসির রেজলিউশনের জন্য চাপ দেন ডিন অমিতাভ দত্তকে। মধ্যরাত পর্যন্ত ফোন যায় তাঁর কাছে বলে খবর। উপাচার্যকেও এ বিষয়ে ফোন করে ওই ছাত্রনেতা 'বিরক্ত' করেন। একই ঘটনার পুনরাবৃত্তিতে উষ্মা প্রকাশ করেছেন উপাচার্যও। তাঁর কথায়, "খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতি। ছাত্র ছাত্রীদের দাবি থাকতেই পারে, গণতান্ত্রিক উপায়ে জানাক। আমরা তা মেটানোর চেষ্টা করব। কিন্তু আমার গণতান্ত্রিক অধিকারের জন্য অন্যের অধিকার খর্ব করব তা কখনওই কাম্য নয়।"

যদিও অমিতাভবাবু তাঁর পদত্যাগ পত্রে 'ব্যক্তিগত কারণ'-এর উল্লেখ করেছেন। কিন্তু ৭ ডিসেম্বর থেকে ডিন পদে দায়িত্ব নেওয়ার পর এই অল্প সময়ের মধ্যেই তিনবার ছাত্রদের হাতে ঘেরাও হন তিনি। বারবার ঘণ্টার পর ঘণ্টা এভাবে আটকে থাকা একজন অধ্যাপকের কাছেও অত্যন্ত অসম্মানের। এরপরই ডিন পদ থেকে সরে দাঁড়ানোর চিঠি পাঠান বলে সূত্রের খবর। যদিও যে ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+