যাদবপুরের সহ-উপাচার্য সামন্তক দাসের অস্বাভাবিক মৃত্যু! ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
অস্বাভাবিক মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সহ-উপাচার্য (Pro VC) সামন্তক দাসের (Samantak Das) । এদিন দুপুরে রিজেন্ট পার্কের ফ্ল্যাট থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তারপরে তাঁকে এমআর বাঙ
অস্বাভাবিক মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সহ-উপাচার্য (Pro VC) সামন্তক দাসের (Samantak Das) । এদিন দুপুরে রিজেন্ট পার্কের ফ্ল্যাট থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তারপরে তাঁকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

যাদবপুর থেকে বিশ্বভারতীয় হয়ে যাদবপুরে
সামন্তক দাস যাদবপুরে ইংরেজি বিভাগে পড়াশোনা করেছেন। এরপর তিনি বিশ্বভারতীতে ইংরেজি সাহিত্য বিভাগে পড়িয়েছেনষ ২০০৫ সালে তিনি যাদবপুরের তুলনামূলক ইংরেজি সাহিত্য বিভাগে যোগ দেন। এর মধ্যে ২০০৭ থেকে ২০০৯ তিনি ছিলেন বিভাগীয় প্রধান। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র চর্চা
কেন্দ্র এবং স্কুল অফ কালচারাল টেক্সট অ্যান্ড রেকর্জসের প্রধান ছিলেন। গত কয়েক বছর ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দায়িত্ব সামলাচ্ছেন।

জনপ্রিয় ছিলেন ছাত্রছাত্রীদের কাছে
তুলনামূলক ইংরেজি সাহিত্য বিভাগে তিনি পডু়ায়দের কাছে জনপ্রিয় ছিলেন। অগাধ জ্ঞান এবং ব্যবহার তাঁকে জনপ্রিয় করে তুলেছিল। তবে যাদবপুরে তিনি কখনও কখনও অতিথি অধ্যাপক হিসেবে পড়িয়েছেন বাংলা বিভাগেও।

ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার
অধ্যাপক সামন্তক দাসের ফ্ল্যাট রিজেন্ট পার্ক থানা এলাকার রানিকুঠিতে। জানা গিয়েছে, পরিচারিকা এসে দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের খবর দেন। পরে খবর যায় আত্মীয়দের কাছে। এর মধ্যে পুলিশেও খবর যায়। দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অন্য একটি সূত্র বলছে, বুধবার বিশ্ববিদ্যালয়ের বাড়ি গিয়েছিল তাঁকে আনতে। কিন্তু সাড়া না পেয়ে চালক ঘরে যান। তখনই তিনি ঝুলন্ত অবস্থা দেখেন অধ্যাপক সামন্তক দাসকে।
তবে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মানসিক অবসাদে ভুগছিলেন
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বেশ কিছু দিন ধরে সামন্তক দাস মানসিক অবসাদে ভুগছিলেন। এর পিছনে পারিবারিক কারণ রয়েছে বলেও জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, দেহের ময়নাতদন্ত করা হবে। এবং পারিবারিক সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিন ঘটনার খবর পেয়ে এমআর বাঙুর হাসপাতালে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications