বাম ছাত্র সংগঠন ও এবিভিপির পরস্পর বিরোধী প্রতিবাদে তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়
কলকাতা, ১৮ জানুয়ারি : সুদূর দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গোলমালের জেরে মিছিল ও স্লোগানে উত্তপ্ত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার সেই ঘটনার রেশ ধরেই আরও বড় ঝামেলার আশঙ্কা তৈরি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
জেএনইউ-তে দেশদ্রোহিতা ও অন্য অভিযোগে ছাত্রনেতা কানহাইয়া কুমার গ্রেফতার হওয়ার পর থেকেই প্রতিবাদ শুরু হয় যাদবপুরেও। মিছিল করে জাতীয়তাবাদী ও ধর্মনিরপেক্ষতার পাশাপাশি আফজল গুরু ও গিলানির নামেও স্লোগান দেয় কয়েকজন পড়ুয়া।

এরপরে রাডিক্যাল সংগঠনের পোস্টারে মিটিং মিছিল শুরু হলে তাদের পোস্টার ক্যাম্পাসে ঢুকে একদল পড়ুয়া ছিঁড়ে দেয় বলে অভিযোগ। এরপরই আশঙ্কা তৈরি হয়েছে ঝামেলার।
কারণ একদিকে রয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি। যারা জেএনইউ-এর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে। অন্যদিকে রয়েছে এবিভিপি-র সমর্থিত পড়ুয়াদের একাংশ।
এদিন সকাল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা পোস্টার ছেঁড়ার প্রতিবাদ করে মিছিল করে। অন্যদিকে এবিভিপি-ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্রদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ের গেটের বিক্ষোভ দেখাতে শামিল হয়েছে। এই পরিস্থিতিতে বিপদের আশঙ্কায় অধ্যাপকেরাও প্রমাদ গুণছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications