যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা-জট না কাটলেও ঘোষণা হয়ে গেল ভর্তির দিনক্ষণ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জট না কাটলেও ভর্তির দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। উপাচার্য ঘেরাওমুক্ত হতেই স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির দিনক্ষণ ঘোষণা করে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জট না কাটলেও ভর্তির দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। উপাচার্য ঘেরাওমুক্ত হতেই স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির দিনক্ষণ ঘোষণা করে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুরের ঐতিহ্য প্রবেশিকা পরীক্ষা-রদে অনড় অবস্থান বজায় রেখেই স্থির হল ভর্তির দিন। ভর্তি দিন স্থির হয়েছে ২৭ থেকে ৩১ জুলাই।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্নাতকস্তরে ৬ থেকে ১২ জুলাই ফর্ম জমা নেওয়া হবে। মেধা তালিকা প্রকাশ করা হবে ১৯ জুলাই। তারপর কাউন্সেলিং। কাউন্সেলিং ও ভর্তি শুরু হবে ২৭ জুলাই। ৩১ জুলাই পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। একইসঙ্গে স্নাতকোত্তরে মেধা তালিকায় প্রকাশ হয়ে যাবে এদিনই। ভর্তি শুরু হবে ১২ থেকে ১৭ জুলাই।
প্রবেশিকা পরীক্ষা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির আগুন ছড়িয়েচে। ৩০ ঘণ্টা পর সেই আগুনে জল পড়লেও, এখনও তা পুরো নেভেনি। বৃহস্পতিবার রাতে ঘেরাও মুক্ত হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। তবু জট কাটল বলা যাবে না। কারণ ছাত্রছাত্রীরা তাঁদের আন্দোলনের পথ থেকে সরে আসছেন না।
প্রবেশিকা সংক্রান্ত দাবি মানা না হলে তাঁরা অনশনের পথে হাঁটবেন বলে জানিয়ে দিয়েছেন। সেইসঙ্গে এদিনই বিকেল চারটে থেকে জুটার পক্ষ থেকে আন্দোলন-অবস্থান চালানো হবে। উল্লেখ্য, এদিন ছাত্রছাত্রীরা ক্লাস বয়কট করে আন্দোলন চালাচ্ছেন।












Click it and Unblock the Notifications