Jadavpur University Death Case: শুভেন্দু অধিকারীকে কালো পতাকা, রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর
Jadavpur University Death Case: যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় পড়তে পড়তে রহস্য! ঘটনায় বেশ কয়েকজন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। কিন্তু এখনও পর্যন্ত একাধিক প্রশ্নের উত্তর পাননি তদন্তকারী আধিকারিকরা।
আর এর মধ্যেই দফায় দফায় উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। এবিভিপি এবং আরএসএফ (রেভিলিউশন স্টুডেন্টস ফ্রন্ট)-এর সংঘর্ষে একেবারে উত্তপ্ত এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশ বাহিনী।

- Jadavpur University Death Case: কেন এই ঘটনা?
যাদবপুর নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রয়েছে বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যেই আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাইরে বিজেপির তরফে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আর সেখানে শুভেন্দু অধিকারী পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁকে কালো পতাকা দেখানো হয় বলে জানা যায়।
অভিযোগ উঠেছে আরএসএফের বিরুদ্ধে। শুভেন্দুকে কালো পতাকা দেখানো ঘিরেই এবিভিপি এবং আরএসএফের মধ্যে বচসা বাধে। যা নিয়ে একেবারে রণক্ষেত্র অবস্থা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
- Jadavpur University Death Case: নড়েচড়ে বসল বিশ্ববিদ্যালয়
ঘটনার দীর্ঘদিন পরে নড়েচড়ে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসে বহিরাগতদের ঢোকার উপর নিয়ন্ত্রণ করা হবে। রাত ৮ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত আইডি কার্ড ছাড়া প্রবেশ নয়। কার্ড না থাকলে বৈধ প্রমাণ দেখাতে হবে। কার সঙ্গে দেখা করতে এসেছেন সবটাই জানাতে হবে।
পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোনও গাড়ি ঢুকবে না। মাদক বা মদ্যপান নিষিদ্ধ। ধরা পড়লে আইন মেনে কড়া শাস্তির কথা বলা হয়েছে। তবে এত কিছুর পরেও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সিসিটিভি লাগানো হচ্ছে না। শুধুমাত্র হোস্টেলের মেইন গেটে বসানো হবে বলে সিদ্ধান্ত। কিন্তু কেন এমন সি৯দ্ধান্ত তা নিয়ে প্রশ্ন উঠছে।
- Jadavpur University Death Case: হোস্টেলে আইনের শাসন নেই
ঘেরাওয়ের পর আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসকে ফের একবার জেরার মুখে পড়তে হয়। সকাল থেকে প্রায় কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। আর দীর্ঘ জেরায় একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে। এমনকি হোস্টেলে আইনের শাসন নেই বলে জেরায় ডিন অফ স্টুডেন্টস জানিয়েছেন বলেও জানা যাচ্ছে। এমনকি ছাত্রদের প্রতিরোধের মুখে কোনও ব্যবস্থা নেওয়া যায় না বলেও জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications