Jadavpur University: যাদবপুরে গুন্ডামি! এবার গ্রেফতার প্রথম বর্ষের পড়ুয়া সৌম্যদীপ, জামিনে মুক্ত সাহিল আলি

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে এখনও অচলাবস্থা জারি। ১২ দিন আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গন্ডগোল ও সংঘর্ষের ঘটনায় ফের গ্রেফতারি। ওই দিন বিশ্ববিদ্যালয়ে তৃণমূল সমর্থিত শিক্ষাকর্মীদের সংগঠন 'শিক্ষা বন্ধু'-র অফিসে আগুন লাগানোর অভিযোগে এবার গ্রেফতার করা প্রথম বর্ষের পড়ুয়াকে। জানা গিয়েছে, ধৃতের নাম সৌম্যদীপ মাহাত ওরফে উজান। দর্শন বিভাগের পড়ুয়া সে।

বুধবারই প্রথম বর্ষের ওই পড়ুয়াকে ডেকে পাঠানো হয়েছিল যাদবপুর থানায়। পুলিশের দাবি, 'শিক্ষা বন্ধু'-র অফিসে আগুন লাগানোর ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সৌম্যদীপকে। সেই আগুন ধরিয়েছে বলে দাবি পুলিশের। এনিয়ে জিজ্ঞাসাবাদের জন্য এর আগেও একবার সৌম্যদীপকে নোটিস পাঠায় পুলিশ। শারীরিক সমস্যার কারণ দেখিয়ে সেবারে হাজিরা দেননি তিনি। অবশেষে বুধবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ন'টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।

JU

'শিক্ষা বন্ধু'-র অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। ঘটনায় এক ছাত্রকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে পুলিশ। দু'তরফে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে মধ্যরাতে যাদবপুর চত্বর থেকেই আটক করা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী মহম্মদ সাহিল আলিকে। যদিও বুধবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হলে ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় সাহিলকে।

Take a Poll

অন্যদিকে, ধৃত সৌম্যদীপকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে। তাঁর গ্রেফতারির প্রতিবাদে যাদবপুর থানার সামনে জমায়েতেরও ডাক দিয়েছে পড়ুয়ারা। উল্লেখ্য, গত ১ মার্চ তৃণমূলের অধ্যাপক সংগঠনের বৈঠক চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম পরিস্থিতি হয়। দফায় দফায় ছড়ায় সংঘর্ষ। তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের সদস্যদের সঙ্গে SFI-এর হাতাহাতি পর্যন্ত হয়। ধুন্ধুমার পরিস্থিতি হয় যাদবপুর ক্যাম্পাসে।

ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে এসএফআইয়ের বিরুদ্ধে। শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আন্দোলনকারী ছাত্র জখম হয় বলে অভিযোগ। ব্রাত্যর গাড়ির বনেটে উঠেও বিক্ষোভ দেখানো হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে যাদবপুরের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের 'চাপা পড়া' নিয়েই আরও জোরালো হয়েছে প্রতিবাদ প্রতিরোধ। শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিকে দিকে বিক্ষোভ বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের। শিক্ষামন্ত্রীর পর উপাচার্যকেও হেনস্থার অভিযোগ ওঠে। রাতের অন্ধকারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আগুন লাগানোর অভিযোগ ওঠে।

যাদবপুর থানায় একাধিক এফআইআর দায়ের হয়। এর মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা ও তাঁকে বাধা দেওয়া এবং সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ দায়ের করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষাবন্ধু সমিতির অফিসে রাতে আগুন লাগার ঘটনাতেও দায়ের হয় অভিযোগ। রাত সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে সেখানে। হঠাৎ করে কীভাবে আগুন লাগল, নাকি আগুন লাগানো হল, তা নিয়ে ধন্দে ছিল পুলিশ। অভিযোগগুলি দায়ের করে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা।

অন্যদিকে, যাদবপুরকাণ্ডে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন তৃণমূল ছাত্র পরিষদের এক ছাত্রী। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া অভিযোগ দায়ের করেন। আবার গোটা ঘটনার মাঝে ছিনতাইয়েরও অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কলকাতা পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+