Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Saayoni Ghosh: প্রার্থী তালিকা ঘোষণা হতেই সায়নীকে ফোন মিমির, কী বার্তা দিলেন যাদবপুরের প্রাক্তন সাংসদ

একজন বর্তমান আরেকজন প্রাক্তন। গতকাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় সায়নী ঘোষের নাম এবং তার কেন্দ্র রীতিমতো চমকে িদয়েছিল রাজনৈতিক মহলকে। যাদবপুরের মতো হেভিওয়েট কেন্দ্রে সায়নী ঘোষকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।

গতবার সেই কেন্দ্রে মিমি চক্রবর্তীকে প্রার্থী করেছিল শাসক দল। কোনও কারণ বশত দলের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছিল মিমির। তারপরেই প্রার্থী তালিকা ঘোষণার আগেই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। তার জায়গায় সায়নী ঘোষকে টিকিট দিয়েছে শাসক দল। সায়নী গত কয়েক বছরেই দলে রীতিমতো গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। তৃণমূল যুব কংগ্রেসের নেত্রীর পদে রয়েছেন সায়নী।

Saayoni Ghosh

মিমি গত কয়েকমাস ধরেই বেসুরো হয়ে উঠেছিলেন। গত কয়েক মাসে তাঁর সঙ্গে দলের সম্পর্ক একেবারেই ছিন্ন হয়ে গিয়েছিল। রাজনীতি ছাড়ার কথা শোনা যাচ্ছিল মিমির মুখে। একে একে সব পদ থেকে পদত্যাগ করতে শুরু করেছিলেন তিনি। মিমি যদিও প্রথম দিকে বেশ সক্রিয় ভাবেই রাজনীতি করেছিলেন। নিজের কেন্দ্রে প্রায়ই তাঁকে দেখা যেত। এলাকাবাসীর অভাব অভিযোগ শুনতে হাজির হয়ে যেতেন তিনি।

কিন্তু ভুয়ো ভ্যাকসিন কান্ডের পর থেকে হঠাৎ করেই রাজনীতি থেকে দূরত্ব বাড়াতে শুরু করেন তিনি। তঁাকে আর এলাকায় দেখা যেত না। এদিকে দলে ভালোমতো জায়গা করতে শুরু করেছিলেন সায়নী ঘোষ। তিনিও অভিনেত্রী। কিন্তু দলে তাঁর গুরুত্ব বাড়তে শুরু করে। যদিও নিয়োগ দুর্নীতি কাণ্ডে সায়নী ঘোষের নাম জড়িয়েছে। তাঁকে তলব করে ইডি জেরাও করেছে। সায়নীর কোটি টাকার ফ্ল্যাটের আয়োর উৎস সম্পর্কে জানতে চেেয়ছিল ইডি।

কিন্তু তারপরেও সায়নীর গুরুত্ব দলে বাড়তে শুরু করেছিল। যাদবপুর কেন্দ্রে সায়নীকে প্রার্থী করে বেশ চমক দিয়েছে শাসক দল। কারণ যাদবপুর কেন্দ্রটি বরাবরই হেভিওয়েট। এই কেন্দ্রে একটা সময়ে দুঁদে বাম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বরবারই লোকসভা ভোটে হেভিওয়েট কেন্দ্র হয়ে থেকেছে যাদবপুর। এবারও যে থাকবে তাতে কোনও সন্দেহ নেই। শোনা যাচ্ছে যাদবপুর কেন্দ্রে নাকি অনিল কন্যাকে প্রার্থী করতে চলেছে সিপিএম। কাজেই লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।

গতকাল প্রার্থী তালিকা ঘোষণার পরেই সায়নী ঘোষ পৌঁছে গিয়েছিলেন সেখানে। তারপরেই নাকি মিমি চক্রবর্তী ফোন করেন সায়নীকে। দজনেই অভিনেত্রী। আবার রাজনৈতিক যোগাযোগও রয়েছে। সেকারণে সায়নীকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মিমি। ২০১৯ সালে এই লোকসভা কেন্দ্রেই তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন মিমি। এবার সায়নীর পরীক্ষা। তাই আগাম শুভেচ্ছা জানিয়ে রেখেছেন মিমি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+