Jadavpur Student Death: যাদবপুর-কাণ্ডে গ্রেফতার আরও ৩, মানসিক হেনস্থার অভিযোগ ধৃতদের বিরুদ্ধে
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় আরও তিনজন ছাত্রকে গ্রেফতার করা হল। মানসিক হেনস্থার অভিযোগ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হল শুক্রবার। ধৃত তিনজন ছাত্রের মধ্যে দুজন প্রাক্তনী ও একজন বর্তমান পড়ুয়া রয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, এই তিনজনকে নিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করা হল যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু ঘটনা। ঘটনার দিন ধৃত দুই প্রাক্তননী হোস্টেল ছেড়ে চলে যায়। তারা ফিরে যায় বাড়িতে। ধৃতরা হল সতব্রত রায়, শেখ নাসিম আখতার, হিমাংশু কর্মকার।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় এর আগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার সকাল থেকেই তিনজনকে দফায় দফায় দেরা করা হচ্ছিল। আরও তিনজনের নাম উঠে এসেছিল এদিনের জেরায়। তাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে এদিন সন্ধ্যায় জানানো হয়েছে।
গত ৯ অগাস্ট রাতে প্রথম বর্ষের ছাত্র যখন তিনতলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছিলেন,তখন ওই তিনজন ঘটনাস্থলে উপস্থিত ছিল। ঘটনার পর দুই প্রাক্তনী হস্টেল ছেড়ে বাড়ি চলে যাওয়ায় সন্দেহ দৃঢ় হয়েছিল। তারপর এদিন দফায় দফায় জি্জ্ঞাসাবাদের পর তাদের কথায় নানা অসঙ্গতি ধরা পড়ে। তারপরই তাদেরকে গ্রেফতার সিদ্ধান্ত নেয় পুলিশ।
এদিন ধৃত ছাত্রদের নোটিশ দিয়ে তলব করা হয়েছিল। তদন্তকারী অফিসাররা তাঁদের কাছ থেকে জানতে চান, তাদের কী ভূমিকা ছিল। তারা সেদিন কী করছিল ঘটনাস্থলে। এরপরই মানসিক হেনস্থার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। অর্থাৎ তারাও ব়্যাগিংয়ে যুক্ত ছিল।

যাদবপুরের ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়েছে রাজ্য।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনাকে যে অত্যন্ত কড়াভাবে দেখছে রাজ্য সরকার, তা আরও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, ছাত্র-মৃত্যুর ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে তদন্ত করে দু'সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
ওইদিন হোস্টেলে কী ঘটেছিল, কী কারণে এরকম ঘটনা হল এসবই ওই তদন্ত কমিটি খুঁজে দেখবে। জানা গিয়েছে, কমিটির নেতৃত্বে দেবেন উচ্চশিক্ষা দফতরের সহ-সভাপতি। এছাড়াও কমিটিতে থাকবেন, শিক্ষা দফতরের বিশ্ববিদ্যালয় শাখার স্পেশাল কমিশনার, রাজ্য সরকারের ডিরেক্টর অফ পাবলিক ইন্সট্রাকশন ও উচ্চশিক্ষা দফতরের সেক্রেটারি সদস্য।
এদিকে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, এই ঘটনা লজ্জার। এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য কড়া আইন থাকা দরকার। তাঁর কথায়, এগুলো পড়াশোনা করার জায়গা। এখানে বাচ্চারা পড়তে আসে, সেটাই ফোকাস হওয়া উচিত। তাই কড়া আইন দরকার।












Click it and Unblock the Notifications