Jadavpur Lok Sabha Election 2024 Results Live: সৃজনের হাত ধরেই গড় ফেরাতে মরিয়া বাম! জয়ের আশা সায়নী-অনির্বাণের
Jadavpur Lok Sabha Election Results 2024: 'বামদুর্গ' হিসাবে পরিচিত ছিল যাদবপুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ১৯৮৪ সালে 'দুর্গের পতন' ঘটে। সাংদফ নির্বাচিত হন তৃণমূল সুপ্রিমো। এরপর তৃণমূলের টিকিটে বড় জয় পেয়ে সাংসদ হন কৃষ্ণা বসু। এরপর থেকে তৃণমূলের পক্ষেই বারবার ভোট দিয়েছে যাদবপুরবাসী।
কবীর সুমন, সুগত বসু এবং মিমি চক্রবর্তী পরপর এই লোকসভা কেন্দ্র (Jadavpur Lok Sabha Election Results 2024) থেকেই জয় পেয়েছেন। এবারও সেই জয় ধরে রাখতে মরিয়া তৃণমূল ব্রিগেড। পাল্টা ময়দান কামড়ে পড়ে বিজেপি এবং বাম প্রার্থীও।

যাদবপুর লোকসভা কেন্দ্র (Jadavpur Lok Sabha Election Results 2024) থেকে এবার তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ (Saayoni Ghosh), বিজেপি থেকে অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly) টিকিট পেয়েছেন। অন্যদিকে যাদবপুরে এবার সৃজন ভট্টাচার্যে (Srijan Bhattacharya) ভরসা রেখেছেন আলিমুদ্দিনের ম্যানেজাররা। নুর আলম খানকে প্রার্থী করেছে আইএসএফ। ফলে যাদবপুরে এবার চতুরমুখী লড়াই। এছাড়াও একাধিক নির্দল প্রার্থী রয়েছে। যারা যাদবপুর কেন্দ্রে (Jadavpur Lok Sabha) রীতিমত বড় ফ্যাক্টার হতে পারে। বিশেষ করে ভোট কাটাকাটিতে। যদিও শেষমেশ কী হবে তা গণনা শুরু হতেই স্পষ্ট হবে।
বলে রাখা প্রয়োজন, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, যাদবপুর এবং টালিগঞ্জ এবং ভাঙর নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র (Jadavpur Lok Sabha Election Results 2024)। ভাঙর ছাড়া বাকি ছয় কেন্দ্রেই তৃণমূলের বিধায়ক। ২১ এর বিধানসভায় ভাঙড় থেকে জেতেন সংযুক্ত মোর্চার এক মাত্র মুখ, আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি। ফলে এই কেন্দ্রে (Jadavpur Lok Sabha) লড়াই কার্যত হাড্ডাহাড্ডি হবে বলে মনে করা হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications