ফিরহাদ হাকিমকে হঠাৎ ফোন বলিউড কাঁপানো অভিনেত্রীর! চাইলেন 'সাহায্য'
ফিরহাদ হাকিমকে ফোন আদতে শ্রীলঙ্কার বাসিন্দা বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। অন্তত সূত্রের খবর এমনটাই। জানা গিয়েছে, কলকাতার অনুষ্ঠানের আমন্ত্রণ জানানোর জন্য অভিনেত্রী নাকি বলেছেন মন্ত্রীকে।
ফিরহাদ হাকিমকে ফোন আদতে শ্রীলঙ্কার বাসিন্দা বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। অন্তত সূত্রের খবর এমনটাই। জানা গিয়েছে, কলকাতার অনুষ্ঠানের আমন্ত্রণ জানানোর জন্য অভিনেত্রী নাকি বলেছেন মমতার এই প্রভাবশালী মন্ত্রীকে। বিষয়টি সামনে এসেছে মন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তের মাধ্যমে। যদিও বিষয়টি নিয়ে বিশেষ কিছু জানাননি ফিরহাদ হাকিম।

প্রথমে ফোন করেন বন্ধু
সূত্রের খবর অনুযায়ী, ব্যস্ত মন্ত্রীকে মুম্বই থেকে প্রথম ফোনটি করেন তাঁরই এক বন্ধু। সেই বন্ধু এক সুরকার বলে খবর। সেই সময় বন্ধুর পাশেই ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

ফোন ধরেন জ্যাকলিন
মন্ত্রীর বন্ধু অপর প্রান্ত থেকে ফোনে বলেন, একজন কথা বলার অপেক্ষায় রয়েছেন। বন্ধু ফুল তুলে দেন জ্যাকলিন ফার্নান্ডেজের হাতে। কথা হয় রাজ্যের অন্যতম ব্যস্ত মন্ত্রীর সঙ্গে।

ফিরহাদ জ্যাকলিন কথোপকথোন
সূত্রের খবর অনুযায়ী, মন্ত্রীকে স্বাগত জানিয়ে কথা শুরু করেন বলিউড অভিনেত্রী। মন্ত্রীও পাল্টা স্বাগত জানান। পরে জ্যাকলিন নাকি বলেছেন, কলকাতায় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। জ্যাকলিন ফার্নান্ডেজ আদতে শ্রীলঙ্কার বাসিন্দা। পূর্বতন মডেল। ২০০৬-এ মিস ইউনিভার্সেও অংশ নিয়েছিলেন তিনি। পরবর্তী পর্যায়ে সলমন খান-সহ বিখ্যাত বলিউড অভিনেতাদের বিপরীতে অভিনয় করেছেন।

পরিচিত বৃত্তে কথা প্রকাশ্যে
জানা গিয়েছে, মন্ত্রীর পরিচিত বৃত্তের মাধ্যমে এই কথা প্রকাশ্যে এসেছে।












Click it and Unblock the Notifications