সন্তুষ্ট নয় সিআইডি, শিশুপাচার কাণ্ডে রূপাকে ফের জিজ্ঞাসাবাদের সম্ভাবনা
শিশুপাচার কাণ্ডে রূপার জবাবে সিআইডি আধরিকারিকেরা সন্তুষ্ট হতে পারেননি। তাই ফের একবার রূপাকে জেরা করা হতে পারে।
শিশুপাচার কাণ্ডে নাম জড়ানো বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে ফের পরে জেরা করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করে দিল সিআইডি। জানা গিয়েছে, রূপার জবাবে সিআইডি আধরিকারিকেরা সন্তুষ্ট হতে পারেননি। তাই ফের একবার রূপাকে জেরা করা হতে পারে।
এদিন শনিবার বেলা সাড়ে ১১টা থেকে টানা দু'ঘণ্টা রূপাকে তাঁর গলফগ্রিনের বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়। শিশুপাচারকাণ্ডে গ্রেফতার বিজেপি নেত্রী জুহি চৌধুরীকে গ্রেফতার করার পরে যে তথ্য উঠে এসেছে তার ভিত্তিতেই রূপাকে নানা বিষয়ে প্রশ্ন করেন গোয়েন্দারা।

পরে জানা গিয়েছে, প্রয়োজনে রূপাকে ফের একবার জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ মনে করা হচ্ছে, শিশুপাচার কাণ্ডে তথ্য গোপন করছেন রূপা। ফলে আরও তথ্য জোগাড় করে ফের রূপাকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিআইডি।
এদিন সিআইডি চলে যাওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রূপা গোটা ঘটনাকেই চক্রান্ত বলে দাবি করেছেন। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি। পাশাপাশি বিজেপি নেত্রী জুহিকেও শিশু পাচারের ঘটনায় নির্দোষ বলে তিনি দাবি করেছেন।












Click it and Unblock the Notifications