উপস্থিতি স্বাভাবিক! ৪৮ ঘন্টার ধর্মঘটে সচল আইটি সেক্টর
আইটি সেক্টর সল্টলেকের সেক্টর ফাইভে সকাল থেকেই উপস্থিতির হার স্বাভাবিক।
আইটি সেক্টর সল্টলেকের সেক্টর ফাইভে সকাল থেকেই উপস্থিতির হার স্বাভাবিক। যাঁরা সকালের ডিউটিতে এসেছেন, তাঁরা সবাই বলছেন রাস্তায় কোনও বাধা পাননি তাঁরা। বরং অন্যদিনের থেকে রাস্তা ফাঁকা থাকায় অফিসে পৌঁছে গিয়েছে তাড়াতাড়ি।

সেক্টর ফাইভের অন্যতম ব্যস্ত এলাকা কলেজ মোড়। অন্যদিনের মতো সেখানে সারি দিয়ে গাড়ি দাঁড়াতে দেখা গিয়েছে সকাল থেকেই। সেইসব গাড়ি থেকে নামা ওঠার বিরাম নেই যাত্রীদের।
যেসব কর্মী বাড়ি ফিরে যাচ্ছেন, তাঁদের আশা বাড়ি ফিরতে কোনও অসুবিধা হবে না। আর যাঁরা অফিসে আসছেন, তাঁরা খুবই খুশি, রাস্তা অন্যদিনের তুলনায় ফাঁকা থাকায় তাড়াতাড়ি অফিসে আসতে পেরে।












Click it and Unblock the Notifications