TMC: ৩৭ ঘণ্টা পার এখনও চলছে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে আয়কর তল্লাশি
TMC: ৩৭ ঘণ্টা পার এখনও চলছে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে আয়কর তল্লাশি
কলকাতায় তণমূল কাউন্সিলরের বাড়িতে ৩৭ ঘণ্টা ধরে আয়কর তল্লাশি। প্রায় ৩৭ ঘণ্টা ধরে চলছে তল্লাশি অভিযান। নোনাপুকুরে কাউন্সিলররে বাড়িতে মোতায়েন রয়েছে কড়া পাহারা। কাউকেই বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বেশ কিছু নথি উদ্ধার করেছে আয়কর দফতর। বুধবার সকাল থেকে শুরু হয়েছিল কাউন্সিলর এবং মেয়র পারিষদ আমিরুদ্দিন ববির হোটেল ও বাড়িতে আয়কর তল্লাশি।

গত তিনদিন ধরে শহর এবং জেলায় একাধিক জায়গায় শাসক দলের নেতা মন্ত্রীদের বাড়ি এবং অফিসে আয়কর হানা চলছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক জাকির হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১১ লক্ষ টাকার হদিশ পেয়েছে আয়কর দফতর। তারসঙ্গেই আবার কলকাতার নোনাপুকুরে মেয়র পারিষদ আমিরুল ববির বাড়ি এবং হোটেলে শুরু হয় তল্লাশি। ৩৭ ঘণ্টা পার হয়ে গেলেও তল্লাসি চলছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications