রামমন্দির তৈরি না হওয়ার দায় মোদীর দলের! বিজেপিকে আক্রমণ করে আর যা বললেন এই ধর্মগুরু

রামমন্দির এখনও তৈরি না হওয়ার দায় বিজেপির। বললেন শঙ্করাচার্য স্বরূপানন্দ স্বরস্বতী। অযোধ্যায় থাকা স্তম্ভ ভেঙে বিজেপি সাধারণ মানুষের মনে ভুল ধারণা তৈরি করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

রামমন্দির এখনও তৈরি না হওয়ার দায় বিজেপির। সূত্রের খবর অনুযায়ী, এমনটাই বলেছেন শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী। অযোধ্যায় থাকা স্তম্ভ ভেঙে বিজেপি সাধারণ মানুষের মনে ভুল ধারণা তৈরি করছে বলেও অভিযোগ করেছেন তিনি। রাম মূর্তির উচ্চতা কেন সর্দার বল্লভভাই প্যাটেলের উচ্চতা থেকে কম হবে, সেই প্রশ্নও তুলেছেন শঙ্করাচার্য।

রামমন্দির তৈরি না হওয়ার দায় মোদীর দলের! বিজেপিকে আক্রমণ করে আর যা বললেন এই ধর্মগুরু

ভোট আসছে। সঙ্গে প্রশ্ন উঠছে রামমন্দির নিয়ে। রাজনৈতিকভাবে সক্রিয়তাও বেড়েছে। রামমন্দির সম্পর্কে নিশ্চয়তা না পাওয়া গেলেও, অযোধ্যার রামমূর্তি তৈরির কথা ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। সরযূ নদীর তীরে মূর্তি তৈরি হবে। জানা গিয়েছে, ওই মূর্তির উচ্চতা হবে ১৫১ মিটার।

কোনও কোনও মহল থেকে এই প্রশ্নও উঠতে শুরু করেছে সর্দার প্যাটেলের মূর্তি থেকে ভগবান রামের মূর্তির উচ্চতা কেন কম হবে। প্রসঙ্গত সর্দার প্যাটেলের মূর্তির উচ্চতা ১৮২ মিটার। এদিন সেই প্রসঙ্গও তুলেছেন শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী। তাঁর প্রশ্ন, ভগবান রাম বড় না সর্দার প্যাটেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+