থানার মধ্যেই জাত তুলে মন্তব্য! কলকাতায় পুলিশ কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু

থানার মধ্যে জাত তুলে সহকর্মীকে কটুক্তির অভিযোগ। ঘটনাটি কসবা থানার।

থানার মধ্যে জাত তুলে সহকর্মীকে কটুক্তির অভিযোগ। ঘটনাটি কসবা থানার। এক কনস্টেবল এক সাব ইনস্পেক্টরকে লক্ষ্য করে এই মন্তব্য করেন বলে অভিযোগ। ঘটনায় তদন্ত শুরু করেছে।

থানার মধ্যেই জাত তুলে মন্তব্য! কলকাতায় পুলিশ কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু

অভিযোগ, কসবা থানার এক কনস্টেবল এক সাব ইনস্পেক্টরকে জাত তুলে বিভিন্ন মন্তব্য করেন বলে অভিযোগ। ঘটনার পরে বিষয়টি নিয়ে পদস্থ আধিকারিকদের বিষয়টি জানান ওই সাব ইনস্পেক্টর। সেখান থেকে সাউথ সুবার্বন ডিভিশনের ডেপুটি কমিশনারের কাছে বিষয়টি যায়। তদন্তভার দেওয়া হয়েছে ওই ডিভিশনের ওক অ্যাসিস্ট্যান্ট
কমিশনারের কাছে।

সূত্রের খবর অনুযায়ী, তপশিলি জাতি উপজাতি আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে, ওই কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+