Iskcon Rathyatra: ৫২ তম বছরে কলকাতার ইস্কনের 'থিমে'র রথযাত্রা! সোজা ও উল্টো রথের রুট একনজরে

এবার কলকাতায় ইস্কনের রথযাত্রা (Iskcon Rathyatra) ৫২ তম বর্ষে পড়ছে। ২০ জুন বেলা ১ টায় রশি টেনে এবারের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোমণ্ডল দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় ১৯ জুন ভোরে বাহানাগা ইস্কন মন্দিরে বিশেষ শান্তি প্রার্থনার আয়োজন করা হয়েছে।

পুরীর বাইরে কলকাতার ইস্কন রথযাত্রা (Iskcon Rathyatra) বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। ২০ জুন রথের রশিতে আনুষ্ঠানিক টান পড়ার আগে সকাল ৮ টায় চিরাচরিত প্রথা মেনে পাহান্ডি বিজয় যাত্রা হবে। অর্থাৎ কলকাতা ইস্কন মন্দির থেকে বেরিয়ে একে একে রথে আসীন হবেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা।

ইস্কনের রথযাত্রা

সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ঠিক বেলা ১ টায় ডোনা গাঙ্গুলি সম্প্রদায়ের নৃত্য পরিবেশনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে হবে ইস্কন রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা। বেলা দেড়টায় গড়াবে রথের চাকা।

২০ জুন সোজা রথ (Iskcon Rathyatra) যাবে মিন্টো পার্ক-অ্যালবার্ট রোড-হাঙ্গারফোর্ড স্ট্রিট-এ জে সি বোস রোড-শরত বসু রোড-হাজরা রোড-শ্যামাপ্রসাদ মুখার্জি রোড-আশুতোষ মুখার্জি রোড-জহরলাল নেহরু রোড-এক্সাইড মোড়-আউট্রাম রোড-ব্রিগেড প্যারেড গ্রাউন্ড রথের মেলা ময়দান।

২৮ জুন উল্টো রথ (Iskcon Rathyatra) বেলা ১ টায় শুরু হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-আউট্রাম রোড-জহরলাল নেহরু রোড-ডোরিনা ক্রসিং-এস এন ব্যানার্জি রোড-মৌলালী মোড়-সিআইটি রোড-সুরাওয়ার্দি এভেনিউ-পার্ক সার্কাস মোড়-শেক্সপিয়র সরণী-হাঙ্গারফোর্ড স্ট্রিট-অ্যালবার্ট রোড।

ইস্কনের রথযাত্রা

অনেকে এবার পুরী যেতে পারেননি। অনেক ট্রেন বাতিল হয়েছে। তাই এবার দ্বিগুণ ভক্ত সমাগমের সম্ভাবনা ইস্কন রথযাত্রায় (Iskcon Rathyatra)। অন্যবার আনুমানিক ৮ লাখ ভক্ত সমাগম হয়। এবার তা আনুমানিক ১৫ বা ১৬ লাখ হতে পারে বলে মনে করছে ইস্কন। কলকাতা ছাড়াও গঙ্গাসাগর-সহ ইস্কনের শাখাগুলিতেও রথযাত্রার প্রস্তুতি চলছে পুরোদমে।

গত বছর গঙ্গাসাগরের রথযাত্রায় প্রায় একলক্ষ মানুষের সমাগম হয়েছিল। এবার তার থেকেও ভক্তের সংখ্যা বেশি হবে বলে মনে করছে ইস্কনের গঙ্গাসাগর শাখা। গঙ্গাসাগরে ইস্কনের ঐতিহ্যের কথা স্মরণ করেছেন সুন্দর গোবিন্দ দাস। তিনি জানিয়েছেন, গঙ্গাসাগর মেলার পরে এটি সেখানকার দ্বিতীয় বড় মেলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+