বাংলাদেশে একের পর এক ইসকনের প্রতিষ্ঠান বন্ধ, আক্রান্ত সন্ন্যাসীরা! উদ্বেগ কলকাতার মন্দিরে
Bangladesh-Isckon: বাংলাদেশের মাটিতে আজই কি নিষিদ্ধ হবে ইসকন! সে দেশের হাইকোর্টে ইতিমধ্যে এই সংগঠনকে নিষিদ্ধ করার আবেদন নিয়ে মামলা হয়েছে। সেই মামলায় ইসকনকে ধর্মীয় মৌলবাদী একটি সংগঠন বলে ইউনূস সরকারের তরফে দাবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার এই সংগঠনকে নিয়ে সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তবে যেভাবে দেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠেছে তাতে সরকারের বক্তব্য কিছুটা হলেও স্পষ্ট বলে দাবি সে দেশের সংখ্যালঘু হিন্দুদের।
এমনকি আজ থেকেই বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করা হলেও অবাক হওয়ার কিছু নেই বলেই দাবি। তবে ইসকন বন্ধ নিয়ে এদিন কোনও হস্তক্ষেপ সে দেশের হাইকোর্ট করেনি বলে জানা যাচ্ছে। সবটাই সরকারের উপর ছেড়ে দিয়েছে। আর এর মধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইসকনের (Bangladesh-Isckon) সেন্টার বন্ধ করে দেওয়ার অভিযোগ সামনে আসছে।

বিভিন্ন মৌলবাদী সংগঠন গত কয়েকদিন ধরে বাংলাদেশের মুখে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। এবার সেই সমস্ত সংগঠনের তরফে ইসকনের উপর হামলা চালানোর হচ্ছে বলে অভিযোগ। ভেঙে দেওয়া হচ্ছে সংস্থার বোর্ড। এমনকি সেখানে বসবাসকারী সন্ন্যাসী এবং ভক্তদেরও হুমকি এবং মারধর করা হচ্ছে বলেও অভিযোগ।
বাংলাদেশের শিবচরে ইসকন মন্দির জোর করে বন্ধ দেওয়ার একটি ভিডিও ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। যেখানে দেখা যাচ্ছে, কট্টরপন্থীরা জোর করে মন্দির বন্ধ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। লাঠি দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে বোর্ডও। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইসকন কলকাতার ভাইস প্রেসেডেন্ট এবং মুখপাত্র রাধারমণ দাস।
Breaking News: *ISKCON Namhatta center in Shibchar Bangladesh forcefully Closed Down by Muslims*.
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) November 27, 2024
The army arrived and took away the ISKCON devotees in a vehicle. A viral video on social media shows extremists removing the board of the ISKCON temple, which features a picture of… pic.twitter.com/qJlka16tmU
তিনি বলেন, শিবচরের ইসকন নামহাট্টা সেন্টারটি জোর করে বন্ধ করে দিয়েছে। একটি গাড়িতে করে ইসকনের ভক্তদের নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার একটি ভিডিও সামনে এনেছেন ইসকন কলকাতার ভাইস প্রেসেডেন্ট এবং মুখপাত্র রাধারমণ দাস। শুধু বাংলাদেশের শিবচর নয়, সে দেশের বহু জায়ুগায় একের পর এক হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উপর হামলার ঘটনা ঘটছে। যা নিয়েও উদ্বেগ কলকাতার ইসকন মন্দিরে।
বলে রাখা প্রয়োজন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা। এই বিষয়ে ভারতের তরফে একাধিকবার বাংলাদেশের ইউনুস সরকারকে বার্তা দেওয়া হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বরং হামলা -অত্যাচারের ঘটনা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।
আর এর বিরুদ্ধে একহোট হয়ে লড়াই'য়ের ডাক দেন ইসকনের সন্ন্যাসী তথা সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তাঁকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করল বাংলাদেশ সরকার। আর এরপরেইউ উত্তাল পদ্মাপাড়।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications