আইএসএফ বিজেপির বি টিম? নওশাদ সিদ্দিকীকে নাম না করে ভাঙড়ে আক্রমণ অভিষেকের
আইএসএফ দল রাজ্যে বিজেপির বি টিম? ভাঙড়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করলেন৷ আইএসএফ জমিতে তৃণমূলের সভা ঘিরে যথেষ্ট চর্চা ছিল আগে থেকেই। নাম না করে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আক্রমণ করলেন অভিষেক।
যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ভাঙড় বিধানসভা। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের হয়ে বৃহস্পতিবার সেখানে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙড় বিধানসভা এলাকা আইএসএফের দখলে। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী সেখান থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছেন।

সেই জমিতে এদিন সভা করেন অভিষেক। তৃণমূলের এক সময়ের 'তাজা নেতা' আরাবুল ইসলাম এখন জেলে। ফলে অন্য বিধায়ক শওকত মোল্লা এই সভার সম্পূর্ণ আয়োজন করেন। ভাঙড়ে এবার তৃণমূলকে ভোটে লিড দেওয়া, শওকত মোল্লার কাছে এক বড় চ্যালেঞ্জ।
এদিন সভামঞ্চ থেকে আইএসএফকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ ২০২১ সালে ধর্মের উস্কানিতে যাকে বিধানসভায় জিতিয়েছিলেন, তিনি আসলে বিজেপির বি টিম হয়ে কাজ করছে। আইএসএফ বিধায়কের নাম নেননি তিনি।
এদিন অভিষেক বলেন, " আমি বিধায়কের নাম মুখে আনব না। যাকে আপনারা তিন বছর আগে পাঠিয়েছিলেন তিনি বিজেপির বি টিম হয়ে কাজ করছেন।" সিএএ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন। এদিকে এই বিধায়কের কোনও বিরোধিতা নেই। তৃণমূল নেত্রীর আন্দোলনে তিনি সামিল হননি। এই অভিযোগ করলেন অভিষেক।
ভাঙড়ের বিধায়ক শুভেন্দু অধিকারীকে সমর্থন করার কথা বলেছেন। সেই বিষয়ে অভিষেক জানান, যখন শুভেন্দু অধিকারী বুলডোজার ব্যবহার করে বাংলার সংখ্যালঘুদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন। সেই কথাকে সমর্থন জানিয়েছিলেন এই ভাঙড়ের বিধায়ক।
কেন্দ্রের বঞ্চনার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদবপুর কেন্দ্রে এবারও তৃণমূলকে জেতাতে হবে। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে দেড় লক্ষের বেশি ভোটে জেতাতে হবে। মানুষের কাছে আবেদন করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications