Rameshwaram Cafe Blast: কলকাতার হোটেলে লুকিয়ে ছিল দুই 'আইএস' জঙ্গি! সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য
Rameshwaram Cafe Blast: দিঘায় গা ঢাকা দেওয়ার আগে কলকাতাতেও লুকিয়ে ছিল ব্যাঙ্গালুরু বিস্ফোরণের দুই চক্রী! একেবারে পরিচয় লুকিয়ে লেনিন সরণির একটি হোটেল সহ শহরের একাধিক হোটেলে গা ঢাকা দেয় তারা। এমনকি যে পরিচয় পত্র এবং নাম জানানো হয়েছিল সেগুলিও ভুয়ো বলেও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।
বেঙ্গালুরুর রামেশ্বরমে বিস্ফোরণের (Rameshwaram Cafe Blast) ঘটনায় দুজনকে দিঘা থেকে গ্রেফতার করে এনআইএ (NIA)। এরপরেই তোলপাড় রাজ্য-রাজনীতি। শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।

অন্যদিকে ধৃত দুই জঙ্গিকে জেরা শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। তাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ধৃত দুজন আইএসের মডিউলের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। পাশাপাশি বেঙ্গালুরু বিস্ফোরণের ১০ থেকে ১২ দিনের মধ্যেই ধৃত দুই জঙ্গি কলকাতায় চলে আসে বলেও জানা গিয়েছে।
ভুয়ো ড্রাইভিং লাইসেন্স এবং ভুয়ো আধার কার্ড তৈরি করা হয়। এমনকি একাধিক নাম ভাঙিয়ে কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা একাধিক হোটেলে তারা গা ঢাকা দেয় বলেও তদন্তে উঠে এসেছে বলে খবর। আর সেই সমস্ত ভুয়ো তথ্য দিয়েই কলকাতার লেনিন সরনির একটি হোটেলে দুই জঙ্গি ওঠে বলেও এনআইএ জানতে পেরেছেন বলে জানা গিয়েছে।
শুধু তাই নয়, ওই দুই ব্যক্তি সংশ্লিষ্ট হোটেলে নিজেদের পর্যটক বলে পরিচয় দেয়। দার্জিলিং থেকে এসেছেন বলেও হোটেলের ম্যানেজারকে ধৃত দুজন জানায় বলেও খবর। যদিও মাত্র একদিনের জন্যই কলকাতার হোটেলে দুজন ছিল। এরপর থেকে নজর এড়িয়ে বাংলার বিভিন্ন প্রান্তে পুলিশের নজর এড়িয়ে ধৃত দুজন গা ঢাকা দেয়। গত দুদিন আগেই দিঘায় পৌছয় বেঙ্গালুরু বিস্ফোরণ কান্ডের মুখ ষড়যন্ত্রী। এরপরেই গোপন সূত্রে এনআইএ'য়ের কাছে তথ্য আসে।
আর সেই তথ্যের ভজিত্তিতে গভীর রাতে দিঘার ওই হোটেলে হানা দেয় জাতীয় তদন্তকারী সংস্থা। সসাহায্য করে রাজ্য পুলিশের স্পেশাল বাহিনীও। যৌথ অপারেশনেই আসে এই সাফল্য। বলে রাখা প্রয়োজন, গত তিন মার্চ হঠাত করেই বিস্ফোরণে কেঁপে ওঠে বেঙ্গালুরুর বিখ্যাত রামেশ্বরম ক্যাফে।
ঘটনায় কারোর মৃত্যু না হলেও বেশ কয়েকজন আহত হন। ঘটনায় প্রথমে বিষয়টি (Rameshwaram Cafe Blast) সাধারণ সিলিন্ডার ব্লাস্ট হিসাবে দেখা হলেও সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা যায় রহস্যজনক এক ব্যক্তিকে একটি ব্যাগ রেখে বেরিয়ে যেতে। আর তাতেই ঘটে যায় বিস্ফোরণ। তদন্তেও দেখা যায় বিস্ফোরণের ক্ষেত্রে আইইডি ব্যবহার করা হয়েছে।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications