এবার কি গ্রেফতার অভিষেক, মমতার মন্তব্যে জল্পনা! মাথা নত করব না, বললেন তৃণমূলের নাম্বার টু

অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ থেকে ফেরার পরের দিনই ১৮ ঘন্টা ঘটে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি। তারপর ফাইল ডাউনলোড করা নিয়ে বিতর্ক ও লালবাজারের তদন্ত অভিযান। তবে এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, কেই তাঁকে মেসেজ পাঠিয়ে বলেছেন, লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে। কিন্তু তাঁকে কে মেসেজ করেছেন, তা সামনে আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার কি গ্রেফতার অভিষেক, মমতার মন্তব্যে জল্পনা! মাথা নত করব না, বললেন তৃণমূলের নাম্বার টু

এদিন তিনি আরও বলেছেন, অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করে ঠেকাতে পেরেছে? ভাবছে অভিষেক না থাকলে তিনি (মমতা) দুর্বল হবেন। কিন্তু তাহলে তিনি যা কাজ করছেন, তার দ্বিগুণ করবেন। আহত বাঘ আরো বেশি ভয়ঙ্কর। হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লিপস অ্যান্ড বাউন্ডসে ইডির তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি অনেক সরকার দেখেছেন, কিন্তু এরকম প্রতিশোধস্পৃহামূলক সরকার দেখেননি। তারপরেই তিনি বলেন, ওঁরা নিজেরা ইচ্ছা মতো অভিষেকের অফিসে ঢুকেছে। কাউকে কিছু বলার প্রয়োজন মনে করেনি। নিজের ইচ্ছা মতো ঢুকে গিয়ে যা খুশি তাই করেছে। অভিষেকের কম্পিউটার থেকে সব ফাইল বের করে নিয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে ইডির সাম্প্রতিক সক্রিয়তা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোনও হুমকি তাঁকে নয়াদিল্লির ক্ষমতার সামনে মাথা নত করতে বাধ্য করতে পারবে না। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, তিনি যখন বিজেষে ছিলেন, সেই সময় পশ্চিমবঙ্গের আনাচেকানাচে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে তিনি (অভিষেক) দেশে ফিরবেন না।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন চৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে বলেন, তিনি ফিরে আসার একদিন পরে ইডির আধিকারিকদের অভিযানের জন্য পাঠানো হয়। অভিযানের সময় তারা একটি কম্পিউটারে ১৬ টি ফাইল ডাউনলোড করে। তিনি বলেন, সিবিআই যদি আরও সাতদিন পরে এতই জায়গায় যায় এবং ফাইলগুলি আবিষ্কা করে, তারপরেই অভিযান শুরু করবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, এটা কি র্যাগিং নয়? এটা কি তাঁকে অপমানের চেষ্টা নয়? তিনি বলেন, আমার উপাধি বন্দ্যোপাধ্যায়। তিনি জানেন কীভাবে মাথা উঁচু করে দিল্লির কাছে আত্মসমর্পণ না করে লড়াই চালিয়ে যেতে হয়। এদিন তিনি ফের একবার বলেন. যদি অন্যায়ের প্রমাণ সামান্যও থেকে থাকে, তাহলে ফাঁসির মঞ্চে হেঁটে নিজেকে ফাঁসি দেবো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+