'অন্তরালে' থেকেই আগাম জামিনের আবেদন রাজীব কুমারের! মঙ্গলবার শুনানি বারাসত আদালতে
'অন্তরালে' থেকেই আদালতের আগাম জামিনের আবেদন রাজীব কুমারের।
'অন্তরালে' থেকেই আদালতের আগাম জামিনের আবেদন রাজীব কুমারের। সারদা চিটফান্ড মামলায় বারাসত আদালতে শনিবার বিকেলে এই আবেদেন করেছেন রাজীব কুমারের আইনজীবী। আদালত সূত্রে খবর মঙ্গলবার সেই আবেদনের শুনানি শুরু হবে।

সারদা মামলায় রাজীব কুমার বিশেষ সিবিআই আদালতে যে আগাম জামিনের আবেদন করেছেন, তার কপি পেয়েছেন সিবিআই আধিকারিকরা। আগাম জামিনের জন্য বেশ কিছু যুক্তি খাঁড়া করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, দিল্লিতে সদর দফতরে সেই কপি পাঠানো হচ্ছে। এরপর সেখানে থেকে যা নির্দেশ আসবে সেই মতো কাজ করবেন এখানকার আধিকারিকরা। সূত্রের খবর অনুযায়ী, সিবিআই এই জামিনের আবেদনের বিরোধিতা করবে। পাশাপাশি জামিন অযোগ্য পরোয়ানার দাবি করা হবে।
শুক্রবার কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ তুলতেই রাজীব কুমারের পার্কস্ট্রিটের সরকারি বাসভবনে যান সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রের খবর, রাজীব কুমারের বাড়িতে গেলেও রাজীব কুমারকে পাওয়া যায়নি। সূত্রের খবর অনুযায়ী, রাজীব কুমারের স্ত্রীর হাতেই নোটিস ধরানো হয়। শনিবারও তৎপরতা চালানো হয় সিবিআই-এর তরফে।
রবিবার বিকেলে নবান্নে পৌঁছে যান সিবিআই-এর দুই আধিকারিক। রাজীব কুমারের বিরুদ্ধে পদক্ষেপ করতেই এদিন তৎপরতা শুরু হয়। রবিবার বিকেলে নবান্নে পৌঁছে যান সিবিআই-এর তিন আধিকারিক। চারটি চিঠি ছিল তাদের হাতে। ১৫ মিনিট অপেক্ষার পর তারা ভিতরে ঢোকেন। বেরিয়ে আসার পর জানান ডিজির অফিস দুটি চিঠি গ্রহণ করেছে। চিঠিতে রাজীব কুমারের বর্তমান অবস্থান জানতে চাওয়া হয়েছে। কেননা আইপিএস অফিসাররা ছুটি নিলে তিনি কোথায় যাচ্ছেন তা উল্লেখ করতে হয়। সূত্রের খবর অনুযায়ী সিবিআই তাই জানতে চেয়েছে।












Click it and Unblock the Notifications