সরকারের উপরে গোঁসা, স্বেচ্ছ্বাবসর চেয়ে ইস্তফা মমতা ঘনিষ্ঠ ভারতী ঘোষের

রাজ্য পুলিশের সশস্ত্র কম্যান্ড্যান্ট পদ থেকে ইস্তফা দিলেন আইপিএস ভারতী ঘোষ। রাজ্য পুলিসের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থের কাছে স্বেচ্ছ্বাবসর চেয়ে চিঠি পাঠিয়েছেন তিনি।

রাজ্য পুলিশের সশস্ত্র কম্যান্ড্যান্ট পদ থেকে ইস্তফা দিলেন আইপিএস ভারতী ঘোষ। রাজ্য পুলিসের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থের কাছে স্বেচ্ছ্বাবসর চেয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। নবান্ন সূত্রে খবর, ভারতী ঘোষের চিঠি পেলেই তা গ্রহণ করা হবে।

সরকারের উপরে গোঁসা, স্বেচ্ছ্বাবসর চেয়ে ইস্তফা ভারতী ঘোষের

কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদ থেকে সরানো হয়। তারপরে তাঁকে রাজ্য পুলিশের সশস্ত্র কম্যান্ড্যান্ট পদে বদলি করে দেওয়া হয়। সেই ঘটনাতেই ভারতী ঘোষ অপমানিত বোধ করেছেন। আর তার জেরেই শুধু পদ থেকে ইস্তফা নয়, একেবারে সরাসরি স্বেচ্ছ্বাবসর চেয়েছেন তিনি।

আইপিএস ভারতী ঘোষের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল তৃণমূল সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। নানা সময়ে দুর্নীতির অভিযোগ উঠলেও ভারতীর উপরে দিদির আস্থা অটুট ছিল। তবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার মমতা বন্দ্যোপাধ্যায় তিরস্কার করেন ভারতী ঘোষকে।

এরপরে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদ থেকেও সরিয়ে বারাকপুরের রাজ্য পুলিশের সশস্ত্র কম্যান্ড্যান্ট পদে সরানো হয়। সেখানে কাজ করতে অসম্মত ভারতী ঘোষ শেষমেষ ইস্তফাই দিয়ে দিয়েছেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+