ভারতীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! ঘনিষ্ঠ দুই পুলিশকর্মীকে গ্রেফতার সিআইডির

এবার কি তাহলে ভারতীর গ্রেফতারির উপরে নজর রয়েছে গোয়েন্দাদের। কারণ সূত্রের খবর, ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ভারতী ঘোষের নামে।

তোলাবাজি ও হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ ঘনিষ্ঠ দুই পুলিশ আধিকারিককে গ্রেফতার করল সিআইডি। একইসঙ্গে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এবার কি তাহলে ভারতীর গ্রেফতারির উপরে নজর রয়েছে গোয়েন্দাদের। কারণ সূত্রের খবর, ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ভারতী ঘোষের নামে।

ভারতী ঘোষের ঘনিষ্ঠ দুই পুলিশ আধিকারিককে গ্রেফতার সিআইডির

গ্রেফতার হওয়া দুজন হলেন ঘাটাল থানার ওসি চিত্ত পাল ও ঘাটালের সার্কেল ইনস্পেক্টর শুভঙ্কর পাল। চিত্ত পালের বাড়িতে তল্লাশি করে ১৬ লক্ষ টাকা নগদ ও শুভঙ্কর পালের বাড়ি তল্লাশি করে ৪০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে।

এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল তার সদুত্তর দুজনের কেউই দিতে পারেননি। এই টাকা তোলাবাজি থেকে এসেছে বলে গোয়েন্দারা মনে করছেন।

এদিকে এদিন শনিবার ভারতী ঘোষের স্বামী এমএ রাজুকে ভবানীভবনে তলব করা হয়েছে। বিভিন্ন বাড়ি থেকে যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে তার সূত্রে উদ্ধারেই এই জেরা বলে মনে করা হচ্ছে। মাদুরদহের ফ্ল্যাট থেকে ২ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এই টাকা তোলাবাজির নাকি অন্য কোনও চক্র এতে জড়িয়ে রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ভারতী ঘোষ ও তাঁর স্বামীর বিরুদ্ধে যেভাবে কোমর বেঁধে নেমেছে সিআইডি তাতে সময় এগোলে দুশ্চিন্তা বাড়বে বই কমবে না। কলকাতা, মেদিনীপুর, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক এলাকায় জমি-বাড়ি-ফ্ল্যাটের সন্ধান যেমন পাওয়া গিয়েছে। তার সঙ্গে উদ্ধার হয়েছে নানা গুরুত্বপূর্ণ নথি ও কোটি কোটি টাকা। ফলে ভারতীকে নাগপাশে বেঁধে ফেলতে খুব বেশি বেগ পেতে হবে না সিআইডি গোয়েন্দাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+