টাকা ফেরতের দাবিতে রোজভ্যালির হোটেলে ধুন্ধুমার
টাকা ফেরতের দাবিতে রোজভ্যালি গোষ্ঠীর হোটেলে ভাঙচুর চালালেন আমানতকারীরা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে মিন্টোপার্কের কাছে পার্ক প্রাইম হোটেলে। হোটেলের রিসেপশন এবং বাইরে কাচের দরজায় ব্যাপক ভাঙচুর
টাকা ফেরতের দাবিতে রোজভ্যালি গোষ্ঠীর হোটেলে ভাঙচুর চালালেন আমানতকারীরা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে মিন্টোপার্কের কাছে পার্ক প্রাইম হোটেলে।
হোটেলের রিসেপশন এবং বাইরে কাচের দরজায় ব্যাপক ভাঙচুর চালানো হয়।

তাণ্ডবের জেরে ক্ষতিগ্রস্ত হোটেলের রিসেপশন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালিগঞ্জ ও তিলজলা থানার পুলিশ।

পুলিশের সামনেই বিক্ষোভ দেখান আমানতকারীরা। পরে বিক্ষোভরত আমানতকারীদের সরিয়ে নিয়ে যায় পুলিশ। বিক্ষোভকারীদের দুজনকে গ্রেফতারও করা হয়।

হোটেলের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন বিক্ষোভরত আমানতকারীরা।
Kolkata: Rose Valley investors vandalized Park Prime hotel owned by Rose Valley Real Estates demanding their money be returned pic.twitter.com/9od1tTDzLJ
— ANI (@ANI_news) August 3, 2017












Click it and Unblock the Notifications