মেট্রো স্টেশনে অভিনব বিক্ষোভ ধর্মঘটীদের! চালককে বাধা, দেখুন ভিডিও
ধর্মঘটের আঁচ মেট্রোতেও। এদিন দুপুরে বেশ কয়েকজন আইএনটিইউসি সমর্থক ময়দান মেট্রো স্টেশনে ঢুকে পড়েন।
ধর্মঘটের আঁচ মেট্রোতেও। এদিন দুপুরে বেশ কয়েকজন আইএনটিইউসি সমর্থক ময়দান মেট্রো স্টেশনে ঢুকে পড়েন। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড পতাকা। শুধু স্লোগান দেওয়াই নয়, দমদমগামী মেট্রোর চালকের কেবিনে ঢুকে তাঁর কাজে বাধা সৃষ্টি করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় কিছুক্ষণের জন্য মেট্রো চলাচল ব্যাহত হয়।

জানা গিয়েছে, দুপুর ৩ টে নাগাদ টিকিট কেটে স্টেশনে ঢোকেন ধর্মঘটীরা। স্টেশনে ঢোকার পর পকেট থেকে বেরিয়ে আসে পতাকা। ধর্মঘটীরা সংখ্যায় বেশি থাকায় স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ এবং কলকাতা পুলিশের কর্মীরা ধর্মঘটীদের সামলাতে হিমসিম খেয়ে যান। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ধর্মঘটীদের গ্রেফতার করে।












Click it and Unblock the Notifications